শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার ফুড গাজর

gagorডেস্ক রিপোর্ট : 

গাজর একটি জনপ্রিয় রঙিন এবং সুন্দরী সবজি। গাজর নিজে অনেক গুণের গুণীও বটে। এককথায় চোখের দৃষ্টিতে গাজর নজরকারা সবজি। গাজরের কাঁচা-পাকা বলে কোনো বিষয় নেই। এই সবজিটি খাওয়া যায় বিভিন্ন ভাবে, যেমন- কাঁচা অবস্থায় গাজর খেতে পারবেন এমনি এমনি। আর সাথে একটু লবণ মিশিয়ে খেলে স্বাদও বাড়বে।  তাতে অবশ্য পুষ্টিগুণের কোনো সমস্যা হবেনা।



গাজরকে কিন্তু সুপার ফুড বলা হয়। কারণ গাজর শুধু উর্বরতা শক্তিই বৃদ্ধি করে না বরং গাজরের রয়েছে অনেক পুষ্টিগুণ । অনেকেই হয়তো জানেন না যে পৃথিবীতে ১০০ রকমের গাজর পাওয়া যায়। সুতরাং খাওয়ায় ক্ষেত্রে উজ্জল রংয়ের, মাঝারি মানের গাজর বেছে নেওয়া উচিত। আর যদি পারেন দিনে একটি করে গাজর খাওয়ার চেষ্টা করেন।



গাজর রান্নায় উত্তম সবজির স্বাদ আনে। সাথে পুষ্টিটাও থাকে। তরি-তরকারিতে গাজর শুধু স্বাদ আর পুষ্টিমাণ বাড়ায় তা কিন্তু নয়, সাথে তরকারির সৌন্দর্যও বাড়িয়ে দেয়। 



তরিতরকারি বা কাঁচা খাওয়ার পাশাপাশি গাজর খাওয়ংা যায় আরো অনেক রকমারি রান্নায়। যেমন- ভেজিটেবল সালাদ, ফ্রুট সালাদ, সবজি ভাজি, নিরামিষ ইত্যাদি। গাজরের হালুয়া কিন্তুঅনেকের কাছে মজাদার প্রিয় একটি খাবার।



এবার জেনে রাখুন সুপার ফুড গাজরের পুষ্টিগুণ কি কি :

সৌন্দর্য বাড়ায় গাজর 

গবেষণা বলছে গাজরে এ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ’ আছে। নিয়মিত গাজর খেলে শরীরের রং ফর্সা হয়, মাথার চুল ও নখ ভাল থাকে। সুতরাং সৌন্দর্য পিপাসুদের জন্য এটি একটি দারুণ খবর।

গাজর আপনার বার্ধক্য রোধ করবে 

যারা  তারুণ্য ধরে রাখতে চান তারা বেশি বেশি গাজর খান। গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিনের মত এ্যান্টিঅক্সিডেন্ট। যার ফলে গাজর বার্ধক্যরোধে কাজ করে।  

 

গাজর খেলে ভালো থাকলে দাঁত 

 ডেন্টিস্টদের মতে, গাজর চাবালে স্যালিভা নামক একটি উপাদান তৈরি হয়, যেটি দাঁতের ছিদ্রের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। নিয়মিত গাজর খেলে দাঁতেরও অনেক উপকার হয়। বিশেষ করে দাঁতের প্লেক পরিস্কার করতে গাজর ঔষধের মত কাজ করে থাকে। 



ঝুঁকি কমবে হৃদরোগের 

গাজর খেলে আপনার হৃদরোগের ঝুঁকি  কমবে। গাজরে বিটা-ক্যারোটিন, আলফা-ক্যারোটিন ও লুটেইন এর মত এ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এটি রক্তের কোলেস্টেরেল কমাতে সাহায্য করে। আবার গাজর আঁশযুক্ত সবজি হওয়ায় এটি রক্তের কোলেস্টেরেল শোষণ করে নেয়। 



 যকৃতের উন্নতি করবে গাজর 

গাজর একটি পরিস্কারকারী খাদ্য হিসাবে বিবেচিত। তাই এটি যকৃত পরিস্কার করতে ব্যাপকভাবে কাজ করে থাকে। এছাড়া গাজর যকৃতের চর্বি জমা রোধ করতে কাজ করে থাকে। সুতরাং যকৃতকে সবল রাখতে গাজর খান নিয়মিত।

 

গাজরের সংক্রমণ রোধি ক্ষমতা 

গাজরের আছে সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা। ভালো এ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে গাজর। শরীরের কোথাও কেটে গেছে, চামড়া উঠেগেছে ভাবনা নেইÑ কাঁটাছোড়া জায়গার রক্ত বন্ধ করতে কাঁচা বা সিদ্ধ করা গাজর লাগিয়ে দিন। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা