,

মুখের ভেতর ক্ষত সমস্যা

news-image

স্বাস্থ্য ডেস্ক : আমরা সাধারনত শারীরিক ছোট-খাট সমস্যা নিয়ে বিশেসজ্ঞের পরামর্শ পেতে বঞ্চিত হই। অথচ একটু জানা থাকলেই এমন ছোট  ছোট সমস্যার সমাধানের সিদ্ধান্ত নিজের ঘরে বসেই নিতে  পারি।

 


ক্যানডিডা ইস্টের কারণে ওরাল থ্রাশের সৃষ্টি হয়ে থাকে কিন্তু দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা, এন্টিবায়োটিক, ডায়াবেটিস, অ্যাজমা রোগে কর্টিকোস্টেরয়েড স্প্রে নেয়ার কারণে ক্যানডিডা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে সমস্যার সৃষ্টি করতে পারে। জিহ্বার উপরে যে প্যাঁচের সৃষ্টি হয়ে থাকে সেগুলো ঘষে ওঠাতে যাবেন না। কারণ এতে ওই স্থানে ক্ষত সৃষ্টি হতে পারে।

 


একজন ডাক্তার দেখিয়ে সঠিক রোগ নির্ণয় করাই বুদ্ধিমানের কাজ। মুখের অভ্যন্তরে আলসার বা ঘায়ের স্থান যদি শুধু স্পর্শ করার কারণে রক্তপাত হয় তাহলে এ ধরনের আলসার ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। কারণ এটি ম্যালিগন্যান্ট আলসারের একটি সচরাচর বৈশিষ্ট্য। এ বিষয়ে সবার সাবধানতা অবলম্বন করতে হবে এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। আলসারের মধ্যে দৃশ্যমান স্থানকেই আলসার ফ্লোর বলা হয়। বেস বলতে বুঝায় যার উপরে আলসার বা ক্ষতস্থান অবস্থান করছে।

 


যদি আলসারের বেস শক্ত গোটার মতো হয়ে থাকে বা শক্ত অনুভূত হয় তবে সেক্ষেত্রে দেরি না করে দ্রুত কার্যকর চিকিৎসা প্রদান করতে হবে। ওরাল থ্রাশ এবং আলসার এর চিকিৎসায় আমাদের দেশে প্রায়ই মুখস্ত ঔষুধ প্রদান করা হয় কিন্তু উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে কোনো রোগই সহজ থেকে জটিল আকার ধারণ করতে পারে। জটিল অবস্থায় চিকিৎসা বিলম্ব হলে অথবা ভুল চিকিৎসা হলে আসল ক্ষতি হয় রোগীর এবং তার আত্মীয়স্বজনের। তাই চিকিৎসা প্রদানের আগে রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করা উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে