,

ঘরোয়া উপায়ে উকুন তাড়ান

news-image

স্বাস্থ্য ডেস্ক : নারীর চুল নিয়ে কত কবিতা গান রচিত হয়েছে সে পরিসংখ্যান জানা না গেলেও নারী মাথার চুলের সবচেয়ে বড় বিরক্তিকর সমস্যা হল উকুন, তা দূর করবার সমাধান পাওয়া গেছে। উকুন একটি পরজীবী প্রাণী, যা মানুষের মাথার ত্বকে বাস করে এবং রক্ত খেয়ে বেঁচে থাকে।
উকুন একজনের মাথা থেকে অন্যের মাথায় এসে থাকে। উকুন আছে এমন মানুষের চিরুনি, টাওয়েল ব্যবহার করার ফলেও আরেকজনের মাথায় উকুন হতে পারে। এই উকুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকই উকুন নাশক সাবান বা শ্যাম্পু ব্যবহার করে থাকেন। যা উকুন নাশকের চাইতে মানুষের মাথার চুল পড়তেই বেশি সাহায্য করে। কেমিকেলযুক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহার না করে ঘরোয়া কিছু প্রদ্ধতিতেও উকুন তাড়ানো যায়।
উকুন তাড়ানো উপয়
রসুন
রসুন নাই এমন ঘর খুব কমই আছে। রসুনের গন্ধ উকুন সহ্য করতে পারে না। এই গন্ধে উকুন মারা যায়।
১০টি রসুনের কোয়া পেস্ট করে নিন। এর সাথে ২ থেকে ৩ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই পেস্টটি মাথায় লাগান আধা ঘন্টার পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার মাসে দুই তিন বার এইভাবে চুল ধুতে পারেন।
বাদাম তেল বা অলিভ অয়েল
বাদাম তেল বা অলিভ অয়েলের গন্ধ উকুন সহ্য করতে পারে না। ফলে তারা মারা যায় এবং তারপর চিরুনি দিয়ে খুব সহজে উকুন মাথা থেকে দূর করা যায়। একটি কাপড় দিয়ে চুল মুড়িয়ে সারা রাত রাখুন। তারপর চিরুনি দিয়ে ভাল করে চুল আঁচড়িয়ে নিন। এরপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এইভাবে চুল ধুয়ে ফেলুন।
লবণ
অবাক হলেও সত্য লবণ উকুন দূর করতে সবচেয়ে বেশ কার্যকরী। ১/৪ কাপ লবণ এবং ১/৪ কাপ ভিনেগার ভাল করে মিশিয়ে নিন। এবার এটি চুলে স্প্রে করে ফেলুন। তারপর শাওয়ার কাপ বা টাওয়েল দিয়ে চুল পেঁচিয়ে রাখুন ২ ঘন্টা। তারপর চুল শ্যাম্পু করে ফেলুন। ভাল ফল পাবেন।

পেট্রোলিয়াম জেলী
ঘুমাতে যাওয়ার আগে মাথার তালুতে পেট্রোলিয়াম জেলী পুরু করে লাগান। এবার একটি শাওয়ার কাপ বা টাওয়েল দিয়ে চুল পেঁচিয়ে রাখুন। সকালে বেবি অয়েল ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলী দূর করার জন্য। চিরুনি দিয়ে চুল ভাল করে আঁচড়িয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। এটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন। ধৈর্য ধরুন। আর নিয়মিত ঘরোয়া উপায়গুলো ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ