,

পীযুষের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগর প্রেসক্লাবের প্রতিবাদ সভা

news-image

এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিজয়নগর প্রেসক্লাবে মঙ্গলবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি আমিরজাদা চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,সহ-সাধারন সম্পাদক মহিছুজ্জামান লিটন,দফতর সম্পাদক শফিকুর রহমান শাহিন প্রমুখ। প্রতিবাদ সভায় সাংবাদিক পীযূষের উপর সন্ত্রাসী হামলা ও প্রাননাশের চেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি বর্বর এ হামলার ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় বিস্ময় প্রকাশ করে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার দাবী জানানো হয়।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর নামক স্থানে একদল সশস্ত্র দুর্বৃত্ত সাংবাদিক পীযূষ কান্তি আচার্যসহ ৫ জনের উপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক পীযূষ।

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ