বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুলে ঘি দিলে কী হয়?

news-image

ঘি এমন এক উপাদান, যা মুখরোচক সব ধরনের খাবারেই ব্যবহৃত হয়। আপনি কি জানেন, স্বাস্থ্যকর এই উপাদানটি চুলের জন্য কতটা কার্যকরী? খুশকির সমস্যা সমাধান, চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য করে ঘি। তবে আপনি যদি সরাসরি চুলে ঘি লাগান তাহলে পরিষ্কার করতে খুব কষ্ট হবে। তাই সব সময় চুলে ঘি ব্যবহারের সময় এর সঙ্গে অন্য একটি উপাদান মিশিয়ে নেবেন। যাতে সহজে চুল থেকে ঘি পরিষ্কার করা সম্ভব হয়।

চুলে কোন উপায়ে ঘি ব্যবহার করবেন এবং ঘি ব্যবহারে চুলের কী কী উপকার হয় সে সম্বন্ধে জানিয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন। 

চুল পড়া রোধে

প্রথমে একটি প্যানে চার থেকে পাঁচ চামচ ঘি গরম করুন। হালকা গরম হলে এর সঙ্গে পাঁচ গ্রাম কাজুবাদামের গুঁড়ো ও তিন টেবিল চামচ কাজুবাদামের তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া রোধ হবে।

প্রাকৃতিক কন্ডিশনার

ঘি চুলে শাইনি ভাব আনতে সাহায্য করে এবং চুলকে নরম করে। একটি বাটিতে দুই টেবিল চামচ ঘি ও এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। এবার ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এই প্যাক চুলে কন্ডিশনারের কাজ করবে।

চুলের আগা ফাটার সমস্যা দূর করে

তিন টেবিল চামচ ঘি নিয়ে চুলের আগায় ভালো করে লাগান। এবার ১৫ মিনিট পর চুল আঁচড়ে নিন। সবশেষে চুলে মাইল্ড শ্যাম্পু লাগিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের আগা ফাটার সমস্যা দূর হবে।

চুল ঝলমলে করে

চুরে সরাসরি ঘি লাগিয়ে ২০ মিনিট পর লেবুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রস চুলে আলাদা একটা চকচকে ভাব আনতে সাহায্য করে।

নতুন চুল গজাতে সাহায্য করে

মাসে অন্তত দুবার চুলে ঘি লাগান। এরপর আমলকীর রস অথবা পেঁয়াজের রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। দেখবেন, ধীরে ধীরে আপনার মাতায় নতুন চুল গজাবে।

খুশকি দূর করে

কাজুবাদামের তেলের সঙ্গে ঘি মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর গোলাপজল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে।

মাথার তালুর সংক্রমণ দূর করে

মাথার তালুতে ব্যাকটেরিয়া সংক্রান্ত নানা ধরনের সমস্যা দেখা দেয়। ত্বকের এসব সমস্যা অনেক সময় সংক্রামক হয়। সপ্তাহে অন্তত দুদিন মাথার তালুতে ঘি ব্যবহার করলে সংক্রমণে ব্যাকটেরিয়া ধ্বংস হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা