,

ডায়রিয়া সারিয়ে তুলুন ঘরোয়া ৪টি উপায়ে

news-image

ডায়রিয়া খুব পরিচিত একটি রোগ। এই রোগ হওয়ার আগে এর লক্ষণ দেখা দেয় না। যেকোন সময় সে কারোর এই রোগ হতে পারে। যখন আমাদের পরিপাকতন্ত্র ঠিক মত কাজ করে না তখন সমস্যাটি দেখা দেয়। ব্যাকটেরিয়ার সংক্রমণ, দূষিত খাবার বা পানি,  অত্যধিক মদ্যপান, মানসিক চাপ এমনকি কিছু কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এই সমস্যা দেখা দিতে পারে। ডায়রিয়া শরীরে থেকে পানি বের করে দেয়। আর যার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং শরীর দুর্বল করে দেয়। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় তা আমরা সবাই  জানি। অনেকে স্যালাইন খেতে পারেন না। আবার অনেক সময় স্যালাইন কাজ করে না। তখন ঘরোয়া কিছু উপায়ে রোধ করা যায় এই সমস্যাটি। তেমন কিছু ঘরোয়া উপায়ে কথা জানা যায়।
১। লেবু, লবণ, চিনির পানির মিশ্রণ

পানি, লেবুর রস, লবণ এবং চিনি মিশিয়ে নিন। এটি সারা দিন স্যালাইনের মত করে খান। এটি আপনার শরীরের পানি শূন্যতা পূরন করে থাকে।
২। টক দই      

টক দইয়ে ল্যাক্টোব্যালিয়াস অ্যাসিডোফিউস থাকে যা ডায়রিয়া প্রতিরোধ করে। টক দইয়ের ভাল ব্যাকটেরিয়া ডায়রিয়ার খারাপ ব্যাকটেরিয়া দূর করে থাকে। American Medical Association এক জার্নালে প্রকাশ করেছে টক দই অ্যান্টিবায়টিক ডায়রিয়া প্রতিরোধ করে থাকে। দুই বাটি টক দই খান ডায়রিয়ার সময়। টক দইয়ের সাথে কলা মিশিয়েও খেতে পারেন।
৩। আপেল সিডার ভিনেগার

অ্যাপেল সাইডার ভিনেগারে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ডায়রিয়া সমস্যা প্রতিরোধ করে থাকে। ডায়রিয়া সমস্যা দেখা দিলে  আপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারেন।
এক গ্লাস পানিতে এক বা দুই চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করুন। দিনে দুইবার এই পানিটি পান করুন।
৪। গাজর

গাজর হল প্রোটিনের অন্যতম উৎস। কিছু গাজর সিদ্ধ করে নিন। এবার ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে কিছুটা ঘন পেস্ট করুন। জুস করবেন না। এবার এটি কোয়াটার হাফ কাপ করে প্রতি ঘণ্টায় খান। যেকোন প্রকার বীনস, বীচি বা শক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছে besthealthmag.ca
 
ডায়রিয়া হলে আঁশযুক্ত ফল ও সবজি খাওয়া থেকে বিরত থাকবেন। আপেল বা আপেলের জুস আপনার অবস্থার আরও অবনতি করতে পারে। দুধ জাতীয় যেকোন খাবার যেমন চিজ, পনির, দুধের চকলেট খাওয়া থেকে বিরত থাকবেন। ডায়রিয়াকে ছোট রোগ ভেবে অবহেলা করবেন না, একটু অবহেলায় এটি মৃত্যুর কারণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে