,

বিজয়নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার বুধন্তি ইউনিয়নে শশই গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত শাহীনা আক্তার (৩০) শশই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্বামী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে কলহের জের ধরে শাহীনার স্বামী বাবুল তাকে প্রায়ই নির্যাতন করতো। এরই জের ধরে রোববার রাতে বাবুল শাহীনার উপর শারীরিকভাবে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে লাশ মরদেহ বাড়ির পাশে ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রাখে।
তবে শাহীনার স্বামীর বাড়ির লোকজন সাংবাদিকদের জানান, মহাসড়ক পারাপারের সময় গাড়িচাপায় শাহীনার মৃত্যু হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। নিহতের লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর