,

দেশব্যাপী পরিবহন ধর্মঘট

Bus stopবিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। ধর্মঘটের ফলে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানীবাতে বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি চলাচল করলেও ভোগান্তির অন্ত নেই। ধর্মঘটের সুযোগে সিএনজি চালিত অটোরিকশা ও রিকাশার চালকরা ‘ভাড়া নৈরাজ্য’ চালাচ্ছে।

উল্লেখ্য, শিমুল বিশ্বাস সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে ১৪ নভেম্বর একই দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। তবে পরে তা স্থগিতও করা হয়।

ফেডারেশনের নেতারা জানান, শিমুল বিশ্বাসকে মুক্তি দেয়া হবে এমন আশ্বাস দেয়ার পরও তা বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি অগ্রাহ্য করায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি