,

শরীরে বাঁধা ৫ কেজি গাঁজা!

news-image

নিজস্ব প্রতিবেদক : শরীরে বিশেষভাবে বেঁধে সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৩টার দিকে ভারত সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক দুই নারী হলেন- বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের গিলামোড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী কাজল বেগম (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মহিমা আক্তার বৃষ্টি (২৬)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, দুই নারী তাদের শরীরে টেপের মাধ্যমে গাঁজার প্যাকেট আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখেন। সালোয়ার-কামিজ পরিহিত ওই দুই নারীকে দেখে বোঝার উপায় নেই যে তাদের শরীরে কোনো কিছু রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে, তল্লাশি চালিয়ে শরীরে বাধা অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে