শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক ভাঙার পর যা করবেন না

news-image

সম্পর্ক থেকে বিচ্ছিন্ন বা আলাদা হওয়ার সময়টা যেকারো জন্যই একটু কঠিন। এই সময় বেশিরভাগই আবেগপ্রবণ হয়ে বেশ অঘটন ঘটায়।

মানসিকভাবে ভেঙে পড়া:

সম্পর্ক ভাঙার পর অনেকেই মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। কান্নাকাটি করতে থাকেন, বাঁচার আগ্রহ হারিয়ে ফেলেন। এমনকি কেউ কেউ আত্মহত্যার মত ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন যা একেবারেই উচিৎ নয়। এ সময় মনোবল শক্ত রেখে স্বাভাবিক কাজকর্মে বেশি মনোযোগী হওয়া উচিৎ।

প্রতিশোধপ্রবণ হওয়া:

সম্পর্ক থেকে আলাদা হওয়ার পর অনেকেই প্রতিশোধ পরায়ণ হয়ে সাবেক প্রেমিক/প্রেমিকার ওপর। তখন নিজেদের কাছে সংরক্ষিত একান্ত মুহূর্তের ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য সামজিক যোগাযোগ মাধ্যম অথবা ইন্টারনেটের অন্য মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রবণতা দেখা যায়। যা একেবারেই অনুচিৎ। এতে করে দুজনের সামাজিক মর্যাদা নষ্ট ও আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।rela

ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা:

সম্পর্ক থেকে আলাদা হওয়ার অনেকেই আপ্রাণ চেষ্টা করেন পূর্বের প্রেমিক/প্রেমিকাকে ভুলে যাওয়ার। এতে হিতের বিপরীত হয়। আপনি যতই ভুলে যাওয়ার চেষ্টা করবেন ততই পুরানো স্মৃতি মনে পরে যাবে। প্রেম চলাকালীন সময়ের যত স্মৃতি সব মনের এক কোণায় সরিয়ে রাখুন। প্রতিদিনকার স্বাভাবিক কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

দ্রুত অন্য সম্পর্কে জড়িয়ে পড়া:

পুরনো সম্পর্ককে তাড়াতাড়ি ভুলে যাওয়ার জন্য অনেকেই হুট করে অন্য আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি অনেকে শারীরিক সম্পর্কেও জড়িয়ে যান। যা একদমই উচিৎ নয়। এতে করে আপনার মানসিক সমস্যা আরো বাড়বে। কারণ আপনি ভালোবেসে এই সম্পর্কে জড়ান নাই। ফলে এই সম্পর্কটাও দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বরং আগের সম্পর্কে আপনার ত্রুটিগুলো খুঁজে বের করুন এবং তার সমাধান করুন। তা না হলে যতবারই সম্পর্কে জড়াবেন ততবারই ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকবে।

নিজের যত্ন নিন:

সম্পর্ক নষ্ট হওয়ার পর অনেকেই নিজের প্রতি উদাসীন হয়ে পড়েন। এমনকি অনেকে নেশায় আসক্ত হয়ে পড়েন। যা আপনার আর্থিক, শারীরিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি করে। তাই এই সময়টাতে নিজের প্রতি বেশি যত্নবান হোন। স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করুন।