ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাত ১১ টার দিকে সিংগারবিল বাজার থেকে মানিক মিয়া (৩৮) নামের ঐ ব্যবসায়ী তার বাড়ি কাশীনগর গ্রামে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে হোন্ডা থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি কুপায়। মানিককে জেলা সদর হাসপাতালে ভর্তির পর ঢাকায় পাঠানো হয়। পুলিশ ও মানিকের আত্বীয় স্বজন সুত্রে জানা যায়-পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়। মানিকের বাড়ির এক ছেলেকে সম্প্রতি বাচ্চু মেম্বারের বাড়ির লোকজন মারধোর করে। এ ঘটনার জের ধরে মানিক ও বাচ্চুর মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার রাতে মানিক বাজার থেকে যাওয়ার পথে সিংগারবিল আবদুল হাজীর বাড়ির সামনে বাচ্চু,নলগড়িয়া গ্রামের রেহান উদ্দিন মেম্বারের ছেলে হাবিব,হারুন,খালেক,কুদ্দুসসহ ২৫/৩০ জনের একটি দল তার ওপর হামলা করে। মানিকের ভাতিজা শাকিল জানান- তার চাচা মানিক মিয়ার অবস্থা ভালো নয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মেজবাহ উদ্দিন জানান- এ ঘটনার বিষয়ে এখনো কেউ মামলা দেয়নি।











