,

২৪ জানুয়ারি বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

bd-sriএশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল স্বাগত জানাবে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। আগামী বছরের ২৪ জানুয়ারি পূর্নাঙ্গ সিরিজ খেলতে লঙ্কানরা বাংলাদেশের মাটিতে পা ফেলবে। দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল।

 

বুধবার বিসিবি এই খবর নিশ্চিত করেছে। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে ২৭ জানুয়ারি শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ ফেব্র“য়ারি থেকে।

 

১২ ও ১৪ ফেব্র“য়ারি দিবারাত্রির দুটি টি-টোয়েন্টি ম্যাচই হবে চট্টগ্রামের এই ভেন্যুতে।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে সিলেটে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১৭ ফেব্র“য়ারি সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে হবে উদ্বোধনী একদিনের ম্যাচটি।

 

২০ ও ২২ ফেব্র“য়ারি শেষ দুটি ওয়ানডে হবে মিরপুরে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা