একমাত্র চকোলেটপ্রেমীরাই বোঝেন…

news-image

এ পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে সবচেয়ে সুস্বাদু খাবারের একটি চকোলেট। এ হাতে পেলে লোভ সামলে ওঠা পৃথিবীর কঠিনতম কাজের একটি। বলা হয়, যে নারী-পুরুষ চকোলেটকে তাদের প্রেমিক-প্রেমিকা মনে করেন এবং চকোলেট পছন্দ করেন না এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন না, তারা চকোলেটপ্রেমীদের ক্লাবে সদস্য হয়ে গেছেন। অর্থাৎ, চকোলেটপ্রেমীদের বিষয়টাই আলাদা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমন কিছু বিষয় যা একমাত্র চকোলেট ভক্তরাই জানেন।

১. মিল্ক চকোলেট এবং ডার্ক চকোলেট পছন্দ করেন এমন মানুষের মধ্যে কখনো বন্ধুত্বপূর্ণ আলোচনা হয় না। আর কোনটা ভালো, এ নিয়ে তর্ক বন্ধুত্বের শেষ ঘটাতে পারে।

২. অনেক সময়ই শেয়ারিং মানেই যে পছন্দ করা তা নয়। আর চকোলেটপ্রেমীরা কারো সঙ্গেই তার চকোলেট শেয়ার করতে চান না।

৩. এই মানুষদের একটি আলাদা পাকস্থলী আছে যাতে কেবলমাত্র চকোলেট স্থান পায়।

৪. যারা চকোলেট পছন্দ করেন না, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগে সত্যিকার অর্থেই ভাবতে হয় চকোলেটপ্রেমীদের।

৫. যাদের চকোলেট খাওয়া মানা, তাদের জীবনের অন্যতম গোপন একটি কাজ লুকিয়ে চকোলেট খাওয়া।

৬. হোয়াইট চকোলেট বলতে কোনো চকোলেট নেই।

৭. চকোলেটপ্রেমীরা চকোলেটকেই সত্যিকার প্রেমিক-প্রেমিকা মনে করেন। সূত্র : এমএসএন

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা