,

তেলাপিয়া মাছ খাওয়ার বিপদ

news-image

মাছ স্বাস্থ্যের জন্য ভালো। এতে বহু উপকারী উপাদান রয়েছে। মাংসের মতো ক্ষতিকর প্রভাবও এতে নেই বললেই চলে। এ কারণে অনেকেই মাছের প্রতি আগ্রহী হন। তাদের অনেকে আবার তেলাপিয়া মাছ খেতেই ভালোবাসেন। যদিও এ মাছের ক্ষতিকর দিকটি অনেকেরই অজানা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

তেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তেলাপিয়া মাছ খাওয়ায় স্বাস্থ্যের নানাবিধ ক্ষতি হতে পারে বলে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। তেলাপিয়া মাছের দেহের কিছু উপাদানের কারণেই এমনটা হয় বলে জানান তারা। তেলাপিয়া মাছ বহু ধরনের খাবার খায়। এটি খুব সহজেই চাষ করা যায়। ফলে তেলাপিয়া মাছের দামও কম হয়। কিন্তু মাছটির স্বাস্থ্যগত বিষয় অনেকেরই অজানা। এ মাছটি নিয়ে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে তারা জানান, এ মাছটিতে ফ্যাটি এসিডের পরিমাণ দেশটিতে প্রচলিত অন্য সব মাছের তুলনায় কম। ফলে মাছ হিসেবে তেলাপিয়া খাওয়া হলেও তা অন্য মাছের মতো উপকারী নয়। পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলোও বিদ্যমান। এ ছাড়া তেলাপিয়া মাছে রয়েছে উচ্চমাত্রায় অ্যারাচিডোনিক এসিড। যুক্তরাষ্ট্রের ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন-এর প্রফেসর ড. ফ্লয়েড চিলটন বলেন, 'আপনার চিকিৎসক বা কার্ডিওলজিস্ট যদি বেশি করে মাছ খেতে বলে তাহলে আপনার উচ্চমাত্রায় ওমেগা-৩ রয়েছে এমন মাছ খেতে হবে। এখানে উচ্চমাত্রায় উদ্দীপনাময় বিকল্প বাদ দিতে হবে।' আর তেলাপিয়া মাছে ওমেগা-৩ খুবই কম রয়েছে।
তেলাপিয়া মাছ খাওয়ার বিপদ
এ ছাড়া তেলাপিয়া মাছের আরেকটি বিপজ্জনক বিষয় হলো এটি চাষ করার সময় চাষিরা সরাসরি মুরগির বিষ্ঠা কিংবা অন্য কোনো প্রাণীর বিষ্ঠা তাদের খেতে দেন। অনেক মাছের খামারে তেলাপিয়া মাছ এ খাবার খেয়েই বড় হয়। এমনকি কোনো কোনো মুরগির খামার সরাসরি পুকুরের ওপরই তৈরি হয় যেন মুরগির বিষ্ঠা সরাসরি তেলাপিয়া মাছ খেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি প্রাণীর বিষ্ঠা তেলাপিয়া মাছকে খাওয়ানো হলে তাতে উপস্থিত বিষাক্ত পদার্থ মানুষের দেহে প্রবেশ করার আশঙ্কা থাকে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ