শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালি পেটে ভুলেও ভুলভাল খাবেন না

news-image

সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কী খান আপনি? এক কাপ চা বা কফি? নাকি অন্য কিছু? খালি পেটে এমনিতেই অ্যাসিডের মাত্রা বেশি থাকে‚ তার ওপরে উলটো পালটা খেয়ে শরীরে আরো অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তুলছেন না তো? জেনে রাখুন এমন পাঁচটা জিনিস যা খালি পেটে কখনই খাবেন না।


বিশেষ কিছু ওষুধ : ডাক্তাররা এই কারণেই বলে থাকেন এমন কিছু ওষুধ আছে যা খাবার খেয়ে খেতে হবে। বেশ কিছু অ্যান্টি বায়োটিক আছে যা ইনটেস্টাইন বা অন্ত্রের আস্তরণকে ইরিটেট করে। এবং অ্যাসিডের মাত্রাও অনেকটা বাড়িয়ে দেয়। এর ফলে পেটের আলসার হওয়ার সম্ভবনা অনেকটা বেড়ে যায়। এছাড়াও খালি পেটে অ্যাসিডের মাত্রা যেহেতু বেশি থাকে তাই অ্যান্টিবায়োটিক তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায় ফলে তাদের গুণ অনেক কমে যায়।কফি : সকালে উঠে অনেকেই এক কাপ গরম কফি নিয়ে বসেন। কিন্তু এটা মোটেই ভালো স্বভাব নয়। খালি পেটে কফি মারাত্মক হতে পারে। অ্যাসিডের মাত্র অনেকটা বাড়িয়ে দেওয়া ছাড়াও হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। এর ফলে স্ট্রেস আর উদ্বেগের মাত্রা অনেকটা বেড়ে যায়।

চা : কফির মতই খালি পেটে চা খেলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এরফলে গ্যাস এবং পেটে আলসার হতে পারে।মদ : হ্যাঁ‚ সকালে উঠে আমরা মদ নিয়ে বসি না। কিন্তু দিনের অন্য সময় যখন অনেকক্ষণ কিছু খান নি তখন মদ না খাওয়াই ভালো। খালি পেটে মদ খেলে তাড়াতাড়ি নেশা হয়ে যায় এবং অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এই কারণেই অনেকের বেশি মাত্রায় মদ্যপান করার পর বমি হয়।

মশলাদার খাবার : প্রাতঃরাশে মশলাদার খাবার না খাওয়াই ভালো। মশলাদার খাবারে বেশিমাত্রায় লঙ্কা থাকে যা অন্ত্রের ক্ষতি করে। এরফলে পেটে ব্যাথা এবং ক্র্যাম্প হতে পারে। পেটের আলসার হওয়ার সম্ভাবনা থেকে যায়।এয়ারেটেড ড্রিঙ্কস : সোডা অত্যন্ত অ্যাসিডিক। এর ওপর যদি খালি পেটে কোল্ড ড্রিঙ্ক খান তাহলে অ্যাসিডের মাত্রা আরো বেড়ে যাবে। এরফলে পেটের ক্র্যাম্প বা গা বমি বমি হতে পারে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ