,

প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে গ্যাজেট!

news-image

একুশ শতকের প্রথম থেকেই মানুষের হাতের মুঠোয় চলে এসেছে ইলেকট্রনিক গ্যাজেট। আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে মিশে রয়েছে এই গ্যাজেটগুলি। এগুলো আমাদের সঙ্গে এমনভাবেই যুক্ত যে তাদের ছাড়া আমরা এক পাও চলতে পারি না। দিনের বেশিরভাগ সময় আমাদের চোখ থাকে স্মার্টফোন নয়ত ট্যাবের স্ক্রিনে। এই গ্যাজেটের জন্য আমাদের সম্পর্কগুলিও হয়ে যাচ্ছে একেবারে ফিকে। সম্প্রতি ওয়াশিংটনের এরিক পিকারসগিল নামে এক ব্যক্তি একটি কল্পনার দুনিয়া বানিয়ে নিজেদের জীবনে ইলেক্ট্রনিক গ্যাজেটের জায়গা করে নেওয়াকে কেন্দ্র করে "রিমুভড" নামে একটি প্রজেক্ট তৈরি করেন। এতে রয়েছে গ্যাজেট নিয়ে ব্যস্ত সদ্য বিবাহিত এক দম্পতি, খাবারের টেবিলে একটি পরিবার, এক দম্পতি মুখ ঘুরিয়ে থাকার ছবি। এই সমস্ত ছবির মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন গ্যাজেটের কারণে কিভাবে আমাদের সঙ্গে আমাদের প্রিয়জনদের দূরত্ব তৈরি হয়েছে।
 
এই প্রজেক্ট তৈরির প্রক্রিয়া চলার আট মাসে তিনি এই অভ্যাস বদলানোর জন্য তৎপর হয়েছিলেন। ফোনের সঙ্গে সময় না কাটিয়ে এরিক এবং তার স্বামী একসঙ্গে গল্পের বই পড়ার অভ্যাস করেন এ সময়। এরিক বলেন, 'প্রয়োজন না থাকলে ফোন ব্যবহার করার দরকার নেই। অবসর সময় কাটানোর জন্য ফোনকে সাথী বানানোর কোনও দরকার নেই।' সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ