,

ইংলিশ লিসেনিং স্কিল বাড়াতে…

news-image

ইংরেজি আমাদের দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি ভাষা। মোবাইল থেকে শুরু করে কারো সঙ্গে কথা বলতে আমরা ইংরেজি ব্যবহার করে থাকি। তাই এ ভাষা শেখা সবারই উচিত। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে কানে শুনে বোঝার ক্ষমতাটা বেশ প্রয়োজনীয়। একজন শিশুর কথা চিন্তা করুন। সে কিন্তু জন্মের পর প্রথম যে কাজটি করে তা হলো শোনা। সে তার চারপাশের মানুষের মুখের কথাগুলো শোনে, এরপর সেগুলো অনুকরণ করে কথা বলতে শেখে। প্রথমেই কিন্তু একজন মানব শিশু লেখতে বা কথা বলতে শেখে না। ঠিক একইভাবে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে এই শোনার ক্ষমতাটা বাড়ানো খুব জরুরি।
 
যেভাবে বাড়ানো যাবে ইংরেজি শুনে বোঝার দক্ষতা-
 
১. শুনতে হবে, প্রচুর শুনতে হবে। এরকম কোনো বিষয় নিয়ে ইংরেজি কথোপকথন শুনুন যেটাতে আপনার আগ্রহ আছে। এরকম কোনো বিষয় পেলে আপনার আর শুনতে বিরক্ত লাগবে না, বরং আগ্রহ আরও বাড়বে। আপনার আগ্রহ নেই- এরকম কিছু শুনতে যাবেন না।
২. ইংরেজিতে কথা বলার জন্য পার্টনার খুঁজুন। তবে সব সময় ভুল ধরে এরকম কাউকে নয়। টিভিতে ইংরেজি শো দেখার চেয়ে এ পদ্ধতি বেশি কার্যকর।
৩. বিভিন্ন ধরণের ইংরেজি কথোপকথন শুনুন। হতে পারে কোনো মটিভেশনাল স্পিচ, কবিতা আবৃত্তি বা সংবাদ। শুধু খবর শুনলেই যে আপনার লিসেনিং ক্ষমতা বাড়বে তা কিন্তু নয়। কারণ ইংরেজি সংবাদ পাঠকরা যে ভঙ্গিতে পাঠ করেন, তা ইংরেজি বলার অনেক গুলোর ভঙ্গির একটিমাত্র। বাস্তবে তো আর সবাই সংবাদ পাঠকদের মতো কথা বলেন না!
৪. শুধু ইংরেজি সাবটাইটেলযুক্ত ইংরেজি মুভি দেখতে চেষ্টা করুন।
৫. ইংরেজি ভাষী কোনো বন্ধু থাকলে তার সঙ্গে ফোন বা স্কাইপেতে কথা বলুন।
৬. প্রচুর ইংরেজি মুভি, টিভি শো দেখুন, তবে ইংরেজি সাবটাইটেলে।
৭. রেডিও শো শুনুন।
৮. ইংলিশ অডিও লেসন সিডিগুলো শুনুন ও কোথায় কোথায় বুঝতে সমস্যা হচ্ছে নির্ণয় করুন।
 
মোটকথা, ইংরেজিতে শোনার দক্ষতা বাড়ানোর জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে