ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে যাত্রীবাহি বাসচপায় হাকিম (১২) নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের মো. সাঈদ মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ উদ্দিন ভূইয়া জানান, বিকেলে হাকিম ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ইসলামপুর বাজারের সামনে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস হাকিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাকিম মারা যায়।











