শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামাদের আলটিমেটাম

TTব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী মসজিদে হামলা চালিয়ে মাদরাসার শিক্ষক-ছাত্রদের আহত করার প্রতিবাদে গতকাল বাদ জুমা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শত শত মাদরাসাছাত্র। তাদের অনেকেই কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেয়। জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মাদরাসার ছাত্র ও মুসল্লি লোকনাথ দীঘির মাঠ প্রাঙ্গণে জমায়েত হয়। পরে সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী সৌধ হিরণ্ময় চত্বরে পৌঁছে সমাবেশ করে। সমাবেশ থেকে বিজয়নগর থানার ওসি রসুল আহমেদ নিজামীর অপসারণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা নাঈম উদ্দিনসহ মসজিদে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তা না হলে আগামী ৭ ও ৮ই এপ্রিল ৪৮ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেয়া হয়। পরে সারা বাংলাদেশের তাবলিগ জামাত সদস্যদের নিয়ে বিজয়নগরের উদ্দেশে লংমার্চ করারও ঘোষণা দেয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন তাবলিগ জামাতের ব্রাহ্মণবাড়িয়ার আমীর হাজী আয়েত আলী।

 

মানবজমিন

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা