বিজয়নগরে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে বিষ পানে গৃৃৃহবধুর আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি : বিজয়নগরে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে বিষ পানে গৃহ বধু আত্মহত্যা করে, গত কাল শুক্রবার রাতে গৃৃহবধুর মৃতদেহ উদ্দার করে বিজয়নগর থানার পুলিশ। নিহত গৃহবধুুর নাম শান্তা আক্তার (২০) উপজেলার চম্পকনগর ইউনিয়নের ঘেরা গাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী আল আমীনের স্ত্রী। পুলিশ ও নিহতর পরিবার জানায় বৎসর খানেক আগে প্রবাসী আল আমীনের সাথে একই উপজেলার স্ত্রীপুরর গ্রামের শান্তার আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের ৫মাস পরে আল আমীন প্রবাসে চলে যায়। গতকাল বিকালে বেগুুন ক্ষেতের কিটনাশক বিষ ঘরে থাকায় সবার অজান্তে পান করে আত্মহত্যা করে। কি কারনে আত্মহত্যা করে এখনো যানা যাই নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা গৃহবধুর মৃৃতদেহ উদ্দার করে ময়না তদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। এখন পর্যন্ত কোনো অবিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুুক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।











