বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমলকির উপকারিতা

news-image

দেশীয় ফল হিসেবে আমলকি সবার কাছেই পরিচিত। এটি দামে যেমন সস্তা ও সহজলভ্য, তেমনি এর রয়েছে নানাবিধ উপকারিতা। চলুক জেনে নেয়া যাক মৌসুমী এই ফলটি আমাদের কি কি উপকার করে থাকে। 
 
স্বাস্থ্য সুরক্ষায়: 
* আমলকি ভিটামিন সি এর একটি অন্যতম উত্স। প্রতিদিন ১-২টি আমলকি আপনাকে ভিটামিন সি-এর অভাবজনিত রোগ থেকে দূরে রাখবে। একই সঙ্গে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি  করবে। 
* নিয়মিত আমলকি খেলে পেটের আলসার দূর হয়। এছাড়া আমলকির রস কোষ্ঠকাঠিন্য দূর করে  ও পাইলস রোগ থেকে মুক্তি দেয়। 
 * খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ক্ষুধামন্দা দূর হয়।
 
* দৃষ্টিশক্তি বৃদ্ধিতে আমলকি খুবই উপকারী। এছাড়া চোখ লাল হওয়া, চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও আমলকি বিশেষ ভূমিকা পালন করে। 
* দীর্ঘমেয়াদী কাশি-সর্দির জন্য আমলকির নির্যাস উপকারী। 
* দেহের অতিরিক্ত মেদ দূর করতে আমলকি কার্যকরী।
 
 
রূপচর্চায়: 
* আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের যত্ন নেয়ার জন্য এটি একটি অপরিহার্য উপাদান। আমলকি খেলে শুধু চুলের গোড়াই শক্ত হয় না, চুল দ্রুত বড় হতেও সাহায্য করে। 
* চুলকে খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে। 
* প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে চর্মরোগ নিরাময় হয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ও মুখের চামড়ায় কোনো দাগ পড়ে না।