,

সামর্থ্যের সর্বোচ্চটুকু বের করে আনতে…

news-image

আপনি দারুণ ফিট ও আকর্ষণীয়- এমন মন্তব্য কে না পেতে চান? কিন্তু নিজের সর্বোচ্চটুকু বের করে আনতে বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কিছু কারণ। আবার কয়েকটি বিষয় এড়িয়ে যাওয়ার প্রবণতাও নেতিবাচক প্রভাব ফেলে। এখানে নারীদের সাতটি মন্ত্র দিয়েছেন বিশেষজ্ঞরা। এর দ্বারা আপনি সামর্থ্যের চূড়ান্তে পেঁৗছতে পারবেন। টিপসগুলো সাধারণ মনে হবে এবং আগে থেকেই হয়তো জানেন। কিন্তু এগুলোর নিয়মিত ব্যবহারে সত্যিই দারুণ উপকার মিলবে।

১. বাইরের জাংক ফুডের লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। তবে একে সহজেই এড়ানো যায়। আপনার প্রিয় স্ন্যাক্স বাড়িতেই বানিয়ে ফেলুন। একটি প্যাকেট বা টিফিন বক্সে পুরে খাবার নিয়ে বাইরে বেরিয়ে পড়ুন। ক্ষুধা লাগলে তখন বাইরের খাবার খেতে মন চাইবে না। ক্ষুধাও মিটবে আবার স্বাস্থ্যসম্মত খাবারও খাওয়া হবে।nn

২. হজমের সমস্যা দূর করতে এক গ্লাস হালকা উষ্ণ লেবু-পানি খেয়ে ফেলুন। এতে চিনি না দিয়ে মধু ব্যবহার করতে পারেন। হজমের সব ঝামেলা থেকে মুক্তি মিলবে।
৩. বিছানায় ওঠার পর গভীর ঘুম নিশ্চিত করতে সব প্রযুক্তিকে বিদায় জানাতে হবে। এদের স্ক্রিনের ব্লু লাইট মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে এবং ঘুম বিদায় নেয়। বিশেষজ্ঞরা বলেন, ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানেক আগে থেকে কম্পিউটার, স্মার্টফোন বা টেলিভিশন বন্ধ করুন।
সামর্থ্যের সর্বোচ্চটুকু বের করে আনতে…


৪. সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হলে স্মার্টফোনটি বিছানায় নিয়ে শোবেন না। কারণ এর অ্যালার্ম বন্ধ করতে হলে বিছানা থেকে উঠে গিয়ে ফোনটি হাতে নিতে হবে। বিছনায় থাকলে স্নুজ বাটনে চাপ দিতে মন চাইবে এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে।
৫. গোটা দিনে দেহে পানির অভাব হতে দেবেন না। পরিমাণ চিহ্নিত থাকে এমন একটি বোতলে পানি ভরে নিন। ফলে কতটুকু পানি খেলেন তা বোঝা যাবে।
৬. ব্যায়াম করতে গেলে প্রায়ই আলস্য ভর করে। পেশি কায়িক শ্রমে সায় দেয় না। এ ক্ষেত্রে দুই গ্রাম আদা চিবিয়ে খেয়ে ফেলুন। যদি এর স্বাদ মুখে বিস্বাদ ঠেকে, তবে ফলের রস বা চায়ের সঙ্গে মিলিয়ে নিন।
৭. স্ট্রেস থেকে বাঁচতে এবং মন-মেজাজ ঠিক করতে কমলার ঘ্রাণ নিন। যেকোনো মুহূর্তে ফ্রেশ অনুভব করতে কমলার ঘ্রাণ বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। কাজের ফাঁকে অবসাদ ভর করলেও এ কাজটি করতে পারেন।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর