কোকাকোলা দিয়ে চুল ধুলে কী হয়? ভিডিও

news-image

খাওয়া ছাড়াও অনেক কাজ আছে যা কোকাকোলা দিয়ে করা সম্ভব। গাড়ির ভেতরের ময়লা পরিষ্কার করা থেকে বাথরুম পরিষ্কারের কাজেও কোকাকোলা ব্যবহৃত হয়। মজার বিষয় হলো, চুল ধোয়ার জন্যও আপনি কোকাকোলা ব্যবহার করতে পারবেন! কী অবাক হলেন? ভাবছেন, কোকাকোলা খাবেন না মাথায় দেবেন?

হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌন্দর্যবিষয়ক ব্লগার এলকো তার ব্লগে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে যে, তিনি কোকাকোলা দিয়ে নিজের চুল ধুয়ে পরিষ্কার করছেন। গত শুক্রবার যুক্তরাজ্যের কসমোপলিটন ম্যাগাজিনের অনলাইন সংস্করণে প্রকাশিত হওয়ার পর ভিডিওটি আরো জনপ্রিয় হয়ে উঠেছে।

মূলত সুপার মডেল সুকি ওয়াটারহাউসকে দেখে এলকো অনুপ্রাণিত হয়েছেন। সুকি যুক্তরাজ্যের একটি সাপ্তাহিক পত্রিকায় বলেছেন, তিনি মাঝে মাঝে নিজের চুল ধোয়ার জন্য কোমল পানীয় ব্যবহার করে থাকেন এবং এর ফলে তার চুলের পুরো লুকই বদলে যায়। এ বিষয়ে সুকি বলেন, ‘চুল এতটাই এলোমোলো হয় যেন মনে হয় আমি আমাজান বা অন্য কোথাও থেকে এসেছি।’

সুকির মতো এলকোও কোকাকোলা দিয়ে চুল ধুয়ে বেশ সন্তুষ্ট। এলকো বলেন, কোকাকোলা তাঁর চুলকে মজবুত করেছে। ‘আমি অবশ্যই এই কাজটি আবারও করব।’ বললেন এলকো।

কিন্তু শুধু সুকি এবং এলকোই এই কাজটি করেননি। সেভেনটিন ম্যাগাজিনে গত এপ্রিল মাসে এমনই একটি গবেষণা প্রকাশ করা হয়েছিল। যার ফলাফলে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া ছিল।

কেউ কেউ বলেছেন, কোকাকোলা তাঁদের চুলকে বেশ মজবুত করেছে আবার কেউ বা বলেছেন পদ্ধতিটি তাঁদের পছন্দ হয়েছে কিন্তু সব সময় তাঁরা চুলে কোকাকোলা ব্যবহার করবেন না। কারণ শ্যাম্পু আর কোকাকোলার মাঝে তাঁরা খুব বেশি পার্থক্য খুঁজে পাননি।

তবে কোকাকোলা চুলের উপকার করে না অপকার করে সেটা ব্যবহারের পরেই বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে আজই একবার কোকাকোলা দিয়ে চুল ধুয়ে দেখুন তো কী ঘটে?

ভিডিওটি দেখতে ক্লিক করুন :

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান