,

বিজয়নগরে কোরআন অবমাননার দায়ে গ্রেফতার ১

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র কোরআন শরীফ অবমাননা মামলায় লোকমান মিয়াকে (৩৫) নামে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লোকমান মিয়া কেশবপুর গ্রামে ইদন ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২ আগস্ট লোকমান মিয়া পারিবারিক কলহের জের ধরে নিজ স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করার এক পর্যায়ে তার বসতঘরে রাখা পবিত্র কোরআন শরীফকে কুপিয়ে টুকরো করে ফেলে। এ ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

পরে ঘটনার দিন রাতেই কেশবপুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন মিয়া বাদী হয়ে পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে লোকমান মিয়াকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের পর থেকেই আসামি লোকমান মিয়া পলাতক ছিলেন। দীর্ঘ তিন সপ্তাহ মামলার তদন্ত শেষে গত ২৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোকমান মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে