,

জাপানি নাগরিক হোসি কনিও কে হত্যার দায়ে ৫ জনকে গ্রেফতার

news-image

রংপুরের কাউনিয়া উপজেলার কাসু গ্রামে জাপানের নাগরিক হোসি কনিও হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 
 
শনিবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
 
আটক ব্যক্তিরা হলেন- হোসি কনিও যে বাসায় থাকতেন, সেই বাসার মালিক গোলাম জাকারিয়া, তার ছেলে জাপানি নাগরিকের প্রকল্প সহকারী হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মোন্নাফ ও মুরাদ। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
 
শনিবার সকাল ১০টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা হোসি কনি’কে গুলি করে। এর মধ্যে তিনটি গুলি লাগে তার শরীরে।
 
পুলিশ জানিয়েছে, এক বছরের ভিসা নিয়ে হোসি কনিও রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের মাহিগঞ্জের আলুতারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন। সকালে নগরীর মুন্সীপাড়ার ৩১ নম্বর ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহিগঞ্জ যাওয়ার সময় আলুতারীতে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনটি গুলি তার হাত, বুক ও পায়ে লাগে।
 
পুলিশ আরো জানায়, দৃর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে হোসি কনিওর হাতের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন বলেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে তিনি জাপানি নাগরিক। তবে তার অবস্থান সম্পর্কে পুলিশকে আগে থেকে কিছু জানানো হয়নি।
 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) সরওয়ার হোসেন জানান, হাসপাতালে আসার আগেই হোসি কনিওর মৃত্যু হয়েছে। তার বুকে ও শরীরে গুলি লেগেছে।
 
এদিকে জাপানি নাগরিক নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর, জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার, পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে