চোখ সুস্থ রাখতে দৈনিক সহজ ৩ ব্যায়াম

news-image

চোখ শরীরের অন্যতম স্পর্শকাতর অঙ্গ। এই অঙ্গে এক কণা ধূলো নিয়ে আসতে পারে অনেক অস্বস্তি৷ অথচ এই চোখের প্রতি আমরা কতটুকুই বা নজর দিই? শরীরের যত্ন নিতে ব্যায়াম করেন অনেকেই কিন্তু চোখের ব্যায়াম করেন খুব কম সংখ্যক মানুষই৷ আজকের দিনে অধিকাংস মানুষেরই কাজ কম্পিউটার বা ল্যপটপে৷ তাতে চোখের ক্ষতি হয় সেকথা কারও অজানা নয়৷ কিন্তু তাতেও চোখের প্রতি নজর দেন খুব কম মানুষ। কিন্তু চোখকে ঠিক রাখার জন্য প্রতিদিন কয়েকটি ব্যায়ামই যথেষ্ট৷ আর এর জন্য আপনার অতিরিক্ত সময় বের করারও দরকার নেই৷ কর্মক্ষেত্রে বসেই আপনি করতে পারেন এই সহজ অথচ উপকারী এই ব্যায়ামগুলো।eye

 
ব্যায়াম-১:
কাজের ফাঁকে খানিকটা সময় চোখ বন্ধ করে রাখুন। হাতে হাত ঘষে হাতের তালু কিছুটা গরম করে বন্ধ চোখের ওপর রাখুন। হাতের তালু এমনভাবে রাখুন যাতে ভেতরে কোনো আলো না যেতে পারে। দুই মিনিট এভাবে চোখ বন্ধ করে রাখুন। দিনে বেশ কয়েকবার এরকম করলে আপনার চোখের বিশ্রাম হবে।
 
ব্যায়াম-২:
itchy_eyes
যারা কম্পিউটার ও মোবাইল ফোন বেশি মাত্রায় ব্যবহার করেন তাদের চোখ শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায়। তাদের জন্য ব্যায়াম হচ্ছে একটানা তাকিয়ে না থেকে ঘন ঘন চোখের পাতা ফেলা। কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহারের সময় সাধারণের তুলনায় ঘন ঘন চোখের পাতা ফেলুন। এতে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন।
ব্যায়াম-৩:
রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে এই ব্যায়ামটি করতে পারেন। চোখ বন্ধ করে চোখের পাতা আঙুলের ডগা দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ভ্রুর নিচের দিক ও চোখের নিচের দিক এভাবে দুই মিনিট ম্যাসাজ করে নিন। এতে ঘুমও ভালো হবে৷ আপনার চোখের অতিরিক্ত ক্লান্তিও দূর হবে৷ 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান