শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা, যুবক আটক , ধর্ষণে বাধা, বিবাহিত মেয়েকে হত্যা করে পলাতক বাবা-মা

news-image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে একরাম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একরাম মিয়ার মা আমেনা বেগম (৫৫) ও তাঁর আড়াই মাস বয়সী ছেলে অনিক। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রায়েছ আলম দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে রাত ৮টার দিকে একরাম নিজ ঘরে মা আমেনা বেগম (৫৫), মেয়ে মাহমুদা বেগম (৩) ও ছেলে অনিককে দা দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম ও অনিক মারা যায়। এ সময় একরামের স্ত্রী অন্য সন্তানদের নিয়ে দৌঁড়ে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে ঘটনাস্থলে আমেনা বেগম ও অনিকের মৃতদেহ দেখতে পান। এ সময় আহত মাহমুদাকে সরিয়ে আনেন লোকজন। পরে ঘরের মধ্যে একরাম মিয়াকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ রাত ১০টার দিকে একরাম মিয়াকে আটক করে।

 

 


ধর্ষণে বাধা, বিবাহিত মেয়েকে হত্যা করে পলাতক বাবা-মা 

 

শারীরিক সম্পর্কে বাধা দেওয়ায় বিবাহিত মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের সাগর থানার মনসা দ্বীপ এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা ও মা পলাতক। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ।

শনিবার সকালে ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীর্তিমান বাবাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। সাগর থানার ওসি অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এ দিন রাত পর্যন্ত সে ধরা পড়েনি।kil6

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, মায়ের চোখের সামনে দিনের পর দিন বাবার শয্যাসঙ্গিনী হতে হত ২০ বছরের ওই তরুণীকে। প্রতিবাদ করলেই চলত অকথ্য অত্যাচার। পাড়া প্রতিবেশীরা যাতে জানতে না পারেন, তার জন্য মা ও মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। বাড়ির কর্তার নির্মম অত্যাচার মুখ বুজে সহ্য করা ছাড়া কোনও উপায় ছিল না মা ও মেয়ের। স্বামীর লালসার হাত থেকে মেয়েকে বাঁচাতে বছর খানেক আগে স্থানীয় এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে দেন মা। শাসকদলের স্থানীয় নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় এলাকায় প্রভাব রয়েছে মধ্যবিত্ত চাষি ওই অভিযুক্ত বাবার।

বিয়ের পর স্বামী কাজের সূত্রে অন্য শহরে চলে গেলে পাঁচমাস আগে শ্বশুরবাড়ি থেকে মাকে দেখতে বাড়িতে যান ওই তরুণী। অভিযোগ, তার পর থেকে বাবা আর মেয়েকে শ্বশুরবাড়িতে ফিরতে দেয়নি। জোর করে মেয়েকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছিল বাবা। ছিনিয়ে নেয় মেয়ের মোবাইল ফোনটিও। স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চিন্তায় পড়েন স্বামী। মাস দুই আগে বাড়িতে ফিরে ওই যুবক হন্যে হয়ে খোঁজ শুরু করেন স্ত্রীর। অভিযোগ, দাপুটে শ্বশুরের ভয়ে শাশুড়িও তখন কিছু বলতে চাননি তাঁকে। পরে শাশুড়ির মুখ থেকেই তিনি জানতে পারেন, স্ত্রীকে বাড়ির মধ্যে মারধর করে আটকে রেখেছে শ্বশুর। এমনকি মেয়ের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কও গড়ে তুলেছে সে। সমস্ত কথা শোনার পর স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় পঞ্চায়েত থেকে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হন বরুণ। কিন্ত্ত নিরাশ হতে হয়েছে তাঁকে।

শুক্রবার রাতে হঠাত্‍‌ অসুস্থ অবস্থায় স্ত্রীকে সাগরের রুদ্রনগর ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর পান ওই যুবক। তাঁরা গিয়ে তরুণীকে মৃত অবস্থায় দেখেন। অবস্থা বেগতিক বুঝতে পেরে আগেই হাসপাতাল ছেড়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় গুণধর বাবা। চিকিত্সক ও স্বামীর অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে বধূর দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পরে ওই যুবক শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করেন। সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন , 'অভিযুক্ত আমাদের দলের কেউ নয়। ঘটনাটি নিন্দনীয় ও কুরুচিকর। দ্রুত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করুক।'

জেলার এক পুলিশ কর্তা জানান , ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা হয়েছে। এইসময়

 

ঝিনাইদহে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই 

ঝিনাইদহের শৈলকুপায় রাজিব হোসেন (১৮) নামে এক ভ্যানচালককে শ্বাস রোধ করে হত্যার পর ঈঞ্জিনচালিত ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে উপজেলার শারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান বিষয়টি নিশ্চিত করেছেন। chintai

নিহত রাজিব শৈলকুপা উপজেলার শারুটিয়া ইউনিয়নের চর বাখরবা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, রাতের কোনো এক সময় ওই ভ্যানচালককে হত্যা করে তার মরদেহ মাঠের মধ্যে ধানখেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।