,

মির্জাপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

news-image


পুলিশকে ‘ম্যানেজ’ করে ধামাচাপা দেয়ার চেষ্টা!
 

ঈদের ছুটিতে বেড়াতে এসে বখাটেদের হাতে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। স্বামীর সঙ্গে বেড়াতে গেলে বখাটেরা স্বামীকে বেঁধে ঐ গৃহবধূকে তার সামনেই গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই ক্যাডেট কলেজ হরিদ্রাচালা এলাকায় এ অমানবিক ঘটনাটি ঘটেছে। ঘটনার দু’দিন পার হলেও ধর্ষণের সঙ্গে জড়িত কোনো বখাটেকে পুলিশ গ্রেফতার না করায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রভাবশালী মহল ধর্ষণে জড়িতদের বাঁচানোর জন্য মোটা টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
 
গতকাল মঙ্গলবার গোড়াই ক্যাডেট কলেজ এলাকায় গেলে স্থানীয় লোকজন অভিযোগ করেন, শাহীন নামে এক যুবক সোমবার তার স্ত্রীকে নিয়ে ক্যাডেট কলেজ এলাকা দিয়ে হরিদ্রাচালা গ্রামে রেললাইনের পাশে বেড়াতে যায়। রেললাইনে বেড়ানোর সময় হরিদ্রাচালা গ্রামের বখাটে ইমরান, বিপুলসহ ৪-৫ যুবক মিলে গৃহবধূর স্বামী শাহীনকে মারপিট করে একটি মোটরসাইকেলে এবং তার স্ত্রীকে অপর একটি মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। বখাটেরা গৃহবধূকে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষের ডাকবাংলোর কাছে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে স্বামীকে বেঁধে। ইমরান নামে এক যুবক ঘটনাটি দেখে ফেলায় বখাটেরা তাকেও মারপিটের চেষ্টা করে। এরপর বখাটেরা পালিয়ে গেলে পরে গৃহবধূকে স্বামী উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে চিকিত্সার জন্য যান। ঘটনাটি পুলিশের গোচরে এলে ধর্ষণকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় প্রভাবশালীরা মোটা অংকের টাকায় পুলিশকে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে