বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিনায় ২৬ বাংলাদেশি হাজির লাশ শনাক্ত

news-image

হজে পদদলিত হয়ে ২৬জন বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনায় আরো ৯৮ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছে জানানো হয়েছে।

জেদ্দা কন্স্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানিয়েছেন, মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজি নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে মক্কার মাইশাম হাসপাতাল মর্গে রাখা আছে। নিহতদের এ পর্যন্ত মধ্যে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কনসাল জেনারেল।

বাকি মরদেহ আত্মীয়-স্বজনরা সৌদিতে থাকলে তাদের যথাযথ পরিচয়সহ  চিহ্নিত করে বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।  

গত বৃহস্পতিবার মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়াহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।

এদিকে, গতকাল সোমবার স্থানীয় সময় রাত দশটায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মিনার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ।

তিনি বলেন, ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া নিহতদের মধ্যে আরো ৫ জন বাংলাদেশি রয়েছেন বলে আশঙ্কা করছি। নিখোঁজদের ব্যাপারে স্থানীয় হাসপাতালসহ সব জায়গাতে খোঁজ নেয়া হচ্ছে।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদেহগুলো শনাক্ত করতে সহায়তা করার জন্য মক্কায় বাংলাদেশ হজ মিশনের সঙ্গে কক্ষ নম্বর-১০৭, ফোন- ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০, ই-মেইল- [email protected] ঠিকানায় যোগাযোগ করার জন্য নিখোঁজ হাজীদের আত্মীয়-স্বজন, তাদের সফরসঙ্গী এবং হজ এজেন্টের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা