,

বিজয়নগরে ৪৭ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেফতার ১

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সদস্যরা। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র‌্যাব-১৪ জানায়, গত রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি আবু সাঈদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা জেলার আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন এলাকা হতে মোঃ কালু মিয়া (৪৫)কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে রবিবার গভীর রাতে জেলার বিজয়নগর উপজেলার ১৪নং কেশবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামস্ত আখাউড়া-চান্দুরা সড়কের উপর গাড়ি তল্লাশি চালায়। এসময় একটি প্রাইভেটকার তল্লাশি চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশুগঞ্জের চরচারতলা গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ নজরুল (২২) ও বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মোঃ হোসেন (৩৫) পালিয়ে যায়। এসময় গাড়ি তল্লাশি চালিয়ে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করে। র‌্যাব জানায়, গাঁজাগুলো ঢাকা পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা এবং জব্দকৃত গাড়ির মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদক পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ