,

হিন্দু কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেফতার

news-image

বগুড়ার শিবগঞ্জের ডাবুইর গ্রামে শনিবার রাতে মোফাজ্জল হোসেন জিন্নাহ (৪৫) নামে যুবলীগ কর্মী হিন্দু ধর্মাবলম্বী এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমের মা রোববার শিবগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান, ধর্ষণের মামলা হলেও স্বেচ্ছায় এ ঘটনা ঘটেছে। এজাহার সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী মেয়ে ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। গত শনিবার রাত রাত ১১টার দিকে পার্শ্ববর্তী ডাবুইর গ্রামের মোজাহার আলীর ছেলে ও আটমুল ইউনিয়ন যুবলীগের কর্মী হোমিও চিকিৎসক মোফাজ্জল হোসেন জিন্নাহ ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। এরপর রাতভর ধর্ষণ করে রোববার সকালে বাড়িতে পৌঁছে দেয়। মা জানার পর শিবগঞ্জ থানায় জিন্নাহর বিরুদ্ধে মামলা করেন।dorson
শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সাত্তার জানান, জিন্নাহ এক সময় আটমুল ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন; বর্তমানে কর্মী। শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান, ওই মেয়ে বয়সে ছোট হলেও 'ইচরেপাকা'’। তারা স্বেচ্ছায় মেলামেশা করেছেন। এরপরও মামলা হওয়ায় একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হবে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ