,

১০ মিনিটে মাথা ব্যথা দূর করতে

news-image

মাঝে মধ্যেই একটু আধটু মাথা ব্যথায় ভুগতে হয় না এমন কাউকে খুঁজে পাওয়াটা মুশকিল হতে পারে। অনেক সময় আমরা ভাবি, রাতে ভালো ঘুম হয়নি বলেই হয়তো এই ব্যথা হচ্ছে। কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণেও মাথা ব্যথা হতে পারে। দাঁতে দাঁত চাপা কিংবা দীর্ঘক্ষণ ঠোঁট আড়ষ্ট হয়ে থাকা থেকেও মাথা ব্যথা হতে পারে। কারো মাইগ্রেন আবার কারো এমনিতেই। এই ব্যথা হুট করে শুরু হয়ে যায় এবং এতোটাই তীব্র যে কোনো কাজই ঠিক মত করা যায় না। মাথা ব্যথা কখনো মাথার এক পাশে আবার কখনো উভয় পাশেই প্রচন্ড চাপ অনুভূত হয়ে ব্যথা হয়। অনেকে দুচোখে ঝাপসা দেখে থাকেন এই সময়। বিশেষ করে মাইগ্রেনের ব্যথার কোনো স্থায়ী উপশম নেই। তবে ব্যথা শুরু হওয়ার পর তা দ্রুত দূর করার জন্য করতে পারেন কিছু দারুণ কৌশল, তা তুলে ধরা হলো এখানে।
 
আদা চিবোন এবং আদা চা পান করুন। আদায় রয়েছে ‘প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস’ যা অ্যাসপিরিন এবং ব্যথানাশক ওষুধে ব্যবহার করা হয়। তাই মাথা ব্যথা শুরু হওয়া মাত্র আদা ছিলে নিয়ে চিবনো শুরু করুন। এতে ব্যথা উপশম হবে দ্রুত। এছাড়া এক কাপ পানিতে আদা সামান্য ছেঁচে নিয়ে ফুটিয়ে সামান্য মধু দিয়ে পান করতে পারেন আদা চা। এতেও দূর হবে মাথা ব্যথা দ্রুত। 
 
পিপারমিন্ট অয়েল ম্যাসাজ করুন বাজারে পিপারমিন্ট অয়েল কিনতে পাওয়া যায়। যারা মাথা ব্যথার সমস্যায় ভুগে থাকেন তারা পিপারমিন্ট অয়েল হাতের নাগালে রাখতে পারেন। এছাড়া বাসায় তৈরি করতে পারেন পিপারমিন্ট অয়েল। 
 
কিছু তাজা পুদিনা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে একটি পরিষ্কার পাত্রে সামান্য পিষে নিন। এরপর এতে ১ কাপ অলিভ অয়েল কিংবা অ্যালমন্ড অয়েল দিয়ে রেখে দিন ২৪ ঘণ্টা। পুদিনা পাতা ছেঁকে তেল আলাদা করুন। এভাবে একই তেলে আবার একই ভাবে পুদিনা পাতা পিষে ২-৩ দিন একই পদ্ধতি পালন করুন। তৈরি হয়ে যাবে পিপারমিন্ট অয়েল। এই তেল দিয়ে মাথা ম্যাসাজ করলে মাথা ব্যথা দ্রুত দূর হয়। 
 
কাঠবাদাম বাদাম খান। অনেকে মাথা ব্যথা শুরু হতেই ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন, যার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি ক্ষতিকর। তাই ওষুধ না খেয়ে বাদাম খাওয়ার অভ্যাস করুন। অনেক সময় মানসিক চাপের কারণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন ব্যথা কমানোর জন্য একমুঠো বা দুইমুঠো কাঠবাদাম খান। কাঠবাদামে রয়েছে ‘স্যালিসিন’, যা ব্যথা উপশমে কাজ করে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ