,

বিএনপি-জামাত ক্ষমতায় গেলে জনগনের সম্পদ লুটপাট করে- মোকতাদির চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদকপ্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি শনিবার বিকেলে বিজয়নগর উপজেলার সাটিরপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ  দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।  মোকতাদির চৌধুরী এম.পি বলেন, যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে, তখনই দেশের মানুষের ভাগ্যেন্নয়ন হয়। বিএনপি-জামাত ক্ষমতায় গেলে জনগনের সম্পদ লুটপাট করে। তিনি বিজয়নগরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, পর্যায়ক্রমে বিজয়নগরের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভূইয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশিরুল হক ভূইয়া, আখাউড়া পল¬ী বিদ্যুৎ সমিতির ডিজিএম মামুন অর রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মাহবুবুল আলম খোকন, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ শাহানুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ লোকমান হোসেন, চম্পকনগর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক হামদু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ