,

নাটোরে নারীকে লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা

news-image

নাটোরে ফাহিমা খাতুন (৩০) নামে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ শরিফ নামে এক ব্যক্তিকে আটক করেছে। গত রবিবার রাতে সদর থানার তেলকুপি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি মিজানুর রহমান ও এলাকাবাসী জানান, সদর উপজেলার তেলকুপি ঘাট এলাকার আব্দুর রহিমের সঙ্গে একই এলাকার নয়ন খুলুর ছেলে শরিফ উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে রবিবার আব্দুর রহিমের সঙ্গে শরিফ উদ্দিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শরিফ উদ্দিন আব্দুর রহিমকে শাসিয়ে যায়। এরপর রাতের কোন এক সময় আব্দুর রহিমের মেয়ে ফাহিমা খাতুনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।

আজ সোমবার সকালে এলাকার লোকজন আব্দুর রহিমের বাড়ির পাশে মাঠে তার মেয়ে ফাহিমা খাতুনের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফ উদ্দিনকে আটক করে পুলিশ। ফাহিমাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। 

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণের পর হত্যা 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে স্থানীয়রা রিনা আক্তার (১৩) নামের ওই কিশোরীর লাশ ভুট্টাক্ষেতে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। দুর্বৃত্তরা মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে রাতভর ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।dorshon

এলাকাবাসী জানান, মেয়েটি মোস্তাজীরপাড়া এলাকার জলিলুর রহমান মোস্তাজীরের পালিত মেয়ে। তিন বছর বয়সে বাবা-মা হারানো মেয়েটি মোস্তাজীর পারিবারে বেড়ে উঠে। শুক্রবার সন্ধার পর থেকে ওই কিশোরীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা শনিবার সকালে ভুট্টাক্ষেতে তার লাশ দেখতে পায়।

সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান এনায়েতউল্লাহ জানান, মেয়েটিকে বাড়ির অদূর থেকে মুখ চেপে উঠিয়ে নিয়ে গিয়ে ভুট্টাক্ষেতে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখেছে। হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুট্টাক্ষেতে এক কিশোরীর লাশ পাওয়া গেছে। দুবৃর্ত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ