শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বখ্যাত ডিজাইনারদের পোশাক নিয়ে ‘হায়া’র যাত্রা শুরু

news-image

ঈদ সামনে রেখে ‌‘বি গর্জিয়াস’ শ্লোগান নিয়ে যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করল অভিজাত ফ্যাশন হাউজ ‘হায়া’। আর্ন্তজাতিক খ্যাতিমান ডিজাইনারদের পোশাক পাওয়া যাবে এ ফ্যাশন হাউজটিতে।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় হয়ে গেল এর উদ্বোধনী অনুষ্ঠান। ফ্যাশন হাউসটির উদ্বোধন করেন কামরুন নাহার শেরিফ। এ উপলক্ষে ছিল বর্ণাঢ্য ফ্যাশন শো। ফ্যাশন শোতে দেশের খ্যাতিমান মডেলরা তুলে ধরেন হায়া'র কালেকশনের বিশ্বমানের সব পোশাক।
হায়ার কর্ণধার কনক শরিফ জানান, বাংলাদেশে এটাই প্রথম ফ্যাশন হাউজ, যেটি আর্ন্তজাতিক খ্যাতিমান ডিজাইনারদের ডিজাইন করা পোশাক নিয়ে যাত্রা শুরু করল। বিশ্বমানের পোশাকের পাশাপাশি বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্যও মিলবে ফ্যাশন হাউজটিতে।
a

বিশ্বখ্যাত ডিজাইনারদের পোশাক নিয়ে 'হায়া'র যাত্রা শুরু


হায়ায় পাওয়া যাচ্ছে স্যুট, শার্ট, প্যান্ট, শাড়ি, লেহেঙ্গা, গাউন, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, লেডিস ব্যাগ, জুতা, পারফিউমসহ অনেক কিছু।
ফ্যাশন হাউজটির কর্মকর্তারা জানান, ইউরোপের খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক, অন্যান্য পণ্য ও প্রসাধনী ছাড়াও ভারতের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা, সত্য পাল, সঙ্গীতা শিবরানি, সব্যসাচীর ডিজাইন করা শাড়ি, লেহেঙ্গা, গাউন ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউসটিতে। প্রখ্যাত ডিজাইনার সঙ্গীতা শিবরানি বাংলাদেশে শুধু ফ্যাশন হাউজ হায়ার জন্যই ডিজাইন করবেন।
বিশ্বখ্যাত ডিজাইনারদের পোশাক নিয়ে 'হায়া'র যাত্রা শুরু


ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে নিত্যনতুন ডিজাইনের বাহারি সব পোশাক এবং অন্যান্য সামগ্রী পাওয়া যাবে হায়ায়। বিশ্বমানের পোশাক সুলভ মূল্যে ফ্যাশন সচেতন, আধুনিক ও রুচিশীল মানুষের কাছে পৌঁছে দেওয়াই হায়ার মূল লক্ষ্য বলে জানিয়েছেন ফ্যাশন হাউসটির কর্মকর্তারা। s

বিশ্বখ্যাত ডিজাইনারদের পোশাক নিয়ে 'হায়া'র যাত্রা শুরু


কনক শরিফ জানান, ইন্ডিয়ান, পাকিস্তানি ও বাংলাদেশি ডিজাইনারদের সমন্বয়ে বিশেষ ডিজাইনের পোশাক আনারও পরিকল্পনা আছে তাঁদের।
‘হায়া’র ঠিকানা : শপ নং-০২সি২১, লেবেল-২, সাউথ কোর্ট, যমুনা ফিউচার পার্ক, কুড়িল, ঢাকা।