বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির দিনে আপনার সাজ

news-image

টানা গরমে হঠাৎ বৃষ্টি। কখনওবা থেমে থেমে হচ্ছে ঝির ঝির বৃষ্টি। আবার কখনও টানা বর্ষণ। তাই বলে কি বন্ধ থাকবে বেড়ানো বা পার্টি?  না, প্রকৃতির এই বিচিত্র খেলায় জীবনকে আরও রঙিন করতে পোশাকেও আনতে পারেন বৈচিত্র্য। আবার সাজগোজ করে বাইরে বেরিয়ে হঠাৎ বৃষ্টির ঝাপটায় যেন পুরোটাই ম্লান না হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে। তাই সাজ হতে হবে সময়োপযোগী। 
 
বর্ষায় পোশাক নির্বাচনের ক্ষেত্রে জর্জেট,শিফন টাইপের পোশাক নির্বাচন করা উচিত। এতে বৃষ্টিতে ভিজে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। প্রকৃতির সঙ্গে মিলিয়ে গাঢ় নীল সবুজ রঙের পোশাক পড়তে পারেন। ভাদ্রের গরমে পাতলা কোটা শাড়ি এড়িয়ে চলুন। এখন মাঝে মাঝেই বৃষ্টি হয়। তাই সাদা কাপড় যেমন বৃষ্টির দিনে মানানসই নয়, কালো কাপড়ও তেমনি পরা উচিত নয়। কারণ কালো কাপড় ভিজে গেলে ছোপছোপ দাগ হতে পারে। কামিজ পরুন একটু খাটো। কাদায় ময়লা হওয়ার আশঙ্কা যাতে না থাকে। আর সালোয়ারও আঁটসাঁট হওয়া চাই। তবে পোশাক যাই পরুন না কেন, ছাতাকে সঙ্গী করতে ভুলবেন না। তাহলে হঠাৎ বৃষ্টির ছাঁট আপনার সাজ পোশাক নষ্ট করতে পারবে না একদমই।
 
যেহেতু বাইরে রোদ-বৃষ্টির খেলা, তাই সাজের ক্ষেত্রে উপকরণটি অবশ্যই যেন পানিরোধক হয়। এ সময়ে দিনের বেলা গরমে গাঢ় সাজ যেমন মানানসই নয়, তেমনি অন্যদের চোখেও তা দৃষ্টিকটু লাগে। তাই সব মিলিয়ে সাজসজ্জায় স্নিগ্ধভাব থাকা চাই। এ জন্য হালকা মেকআপই ভালো।  দিনের বেলায় ফাউন্ডেশন না লাগিয়ে হালকা কোনো ফেইস পাউডার লাগানো যেতে পারে। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও সুন্দর দেখাবে। আবার ফাউন্ডেশন ব্যবহার করতে চাইলে, ম্যাটিফায়িং ফাউন্ডেশন লাগানো উচিত। এতে ত্বক কম ঘামবে এবং কম তৈলাক্ত হবে। পোশাকের সঙ্গে মেকআপে মিল রেখে হালকা বাদামি রংয়ের আইশ্যাডো লাগিয়ে নিলে অনেক বেশি ন্যাচারাল বা স্বাভাবিক দেখাবে। তবে রাতের বেলায় একটু গাঢ় করেই চোখ দুটো সাজালে ভালো। সে ক্ষেত্রে মেরুন, কফি, সবুজ, নীলচে রংয়ের শেইডগুলো ব্যবহার করা যেতে পারে।
 
যারা একটু বেশি রঙিনভাবে সাজতে চান তারা পোশাকের রংয়ের বিপরীত রঙও বেছে নিতে পারেন। এটি চোখের কাজল, শ্যাডো, লিপস্টিক সব ক্ষেত্রেই প্রযোজ্য। দিনের বেলা ব্লাশন এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পোশাকের সঙ্গে মিলিয়ে কপালে টিপ দিতে পারেন। এ সময় অবশ্যই ওয়াটারপ্রুফ মাশকারা এবং পেনসিল আইলাইনার ব্যবহার করুন। দিনের সাজে চোখের নিচের পাতায় আইলাইনার অথবা মাশকারা না লাগানোই ভালো। পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন রঙিন কাজল। নীল, সবুজ, গোলাপি, লাল কাজলের রেখা টেনে নিতে পারেন চোখের কোণে।
 
বর্ষার সাজে স্নিগ্ধ ভাব থাকা চাই। এ সময় হালকা মেকআপ নেয়া ভালো। চুলটা বাঁধা থাকলেই বরং সুবিধা হবে। হাতে খোঁপা করে তাতে গুঁজে দেওয়া যেতে পারে কদম,বেলি বা চাঁপা ফুল। কপালে গাঢ় রঙের গোল টিপ পরলে দেখতে দারুণ লাগবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা