,

লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

news-image

এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাব চুরির অপবাদে ইয়াছিন নামের আট বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত এক বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলাবাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের সামনে বেঁধে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু ইয়াছিন চন্ডিপুর ইউনিয়নের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী তোতা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার একই এলাকার আবদুস সালাম পাটোয়ারীর গাছ থেকে দুটি ডাব চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠায় শিশু ইয়াছিনের বিরুদ্ধে। বুধবার সকালে আবদুস সালাম পাটোয়ারী ইয়াছিনকে বাড়ি থেকে ধরে আনে। পরে বাংলাবাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শিশুকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত আবদুস সালাম পাটোয়ারী, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও মো. দেলোয়ারকে আটক করা হয়। রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন, শিশুটি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রন্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ