,

আপনার ঘুমের চরম শত্রু যে সাত বিষয়

news-image

চোখে ঘুম আসে না! এই সমস্যা বোধহয় ১০ জনের মধ্যে আটজনেরই রয়েছে৷ এই ঘুমের সমস্যা সমাধানের জন্যও রয়েছে প্রচুর পথ৷ কেউ বলেন এটা খান ঘুম হবে, কেউ বলে ওটা করুন ঘুম হবে৷ কিন্তু সমস্যার সমাধান হয় না৷ এই বিনিদ্র রজনীর কারণ কি জানতে চান? আপনার রুটিনের কোন কাজটা আপনার ঘুমের শত্রু? চিনে নিন তাদের এবং ঘুমের আগে এড়িয়ে চলুন এদের৷

১. ই- রিডারস বা স্মার্টফোন ব্যবহার
ঘুমোতে যাওয়ার আগে আপনার স্মার্টফোন বা ইলেকট্রনিক জিনিসগুলিকে এড়িয়ে চলুন৷ আপনার ইলেকট্রনিক ডিভাইস বা স্মার্টফোন আপনার মস্তিষ্ককে ব্যাস্ত করে রাখে৷ তার ফলে আপনি রিল্যাক্স করতে পারেন না এবং ঘুম আসতে চায় না৷ এছাড়া এই সব গ্যাজেটের আলো আমাদের ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসরণে বাধা দেয় তাতেও অসুবিধা হয় ঘুমের৷
২. কফি
এক কাপ কফিতে ৮০ থেকে ১২০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে যা আমাদের ঘুমকে তাড়াতে সাহায্য করে৷ ঘুমের কিছু ঘন্টা আগেও ক্যাফেইনযুক্ত পানীয় পান করা উচিত নয়৷ কারণ আমাদের শরীর থেকে ক্যাফেইন বেরিয়ে যেতে সময় নেয়৷ এবং যতক্ষণ ক্যাফেইন আমাদের শরীরে থাকে ততক্ষণ আমাদের ঘুম আসতে চায় না৷
৩. চা
চা আরও একটি পানীয় যা আমাদের ঘুম না আসার কারণ৷ অতিরিক্ত চা পান করলে ঘুম খারাপ হয় রাতে৷ লিকার চা বা দুধ দিয়ে চা আপনি যাই খান না কেন তাতে আপনার ঘুমের অসুবিধা হবেই৷ তবে এক্ষেত্রে হার্বাল চা বা ফলের চা অনেকটা কম ক্ষতিকর কারণ এতে ক্যাফেইন থাকে না৷
৪. চকলেট
চকলেটেও ক্যাফেইন থাকে যা আমাদের ঘুমের বারোটা বাজায়৷ যতো ডার্ক চকলেট হবে তত বেশি মাত্রায় ক্যাফেইন থাকে৷ তাই রাতে খাওয়ার পরে কখনওই চকলেট জাতীয় খাবার খাওয়া উচিত নয়৷ তার বদলে আপনি অন্য কোনও ডেজার্ট খেতে পারেন৷
৫. অ্যালকোহল
ঘুমনোর আগে অ্যালকোহল খেলে অনেকে ভাবেন ঘুম ভালো হয়৷ কিন্তু বিষয়টি সেরকম নয়৷ অ্যালকোহল রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছয়৷ এবং তার ফলে মস্তিষ্কের নার্ভ শিথীল হয়৷ এতে ঘোর এবং ঘুম আসে৷ কিন্তু সমস্যা হল এই ঘুমে শরীরকে কোনওরকম বিশ্রাম দেয় না৷ আপনি ঘুমালেও সারারাত আপনার শরীর চেষ্টা করে যায় আপনার শরীর থেকে অ্যালকোহল বের করতে৷ তার ফলে আপনার পরদিন ঘুম ভাঙবে মাথা ব্যাথা, তেষ্টা বা শারীরিক অস্বস্তি নিয়ে৷
৬. ঝাল বা রিচ খাবার
ঘুমের আগে ঘরে তৈরি হাল্কা খাবার খাওয়াই ভালো৷ কারণ ঝাল বা রিচ খাবার আপনার শরীরে অস্বস্তির কারণ হতে পারে৷ খাবার খাওয়ার দু’ঘন্টা পরে তা হজম হতে শুরু করে৷ আপনি রাতে রিচ খাবার খেয়ে শুলে সারা রাত আপনার পাচনতন্ত্র খাবার হজম করার কাজ চালিয়ে যাবে৷ তাতে আপনার ঘুম ভালো হবে না৷ তাই শোওয়ার আগে চেষ্টা করুন সহজপাচ্য খাবার খেতে৷
৭. ধূমপান
ধূমপান ঘুমের বড়ো শত্রু৷ আপনি যদি ভাবেন ঘুমানোর আগে একটি সিগারেট খেলে আপনার মস্তিষ্ক রিল্যাক্স করবে এবং আপনি ঘুমোতে পারবেন তাহলে আপনি ভুল ভাবছেন৷ তামাকের নিকোটিন আমাদের ঘুমের শত্রু৷ এটি আমাদের মস্তিষ্ককে অতিরিক্ত কারযকরী করে রাখে৷ তাই যত বেশি আপনি তামাক সেবন করবেন তত বেশি আপনার ঘুম নষ্ট হবে৷ 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ