শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ নবজাতকের লাশ উদ্ধার

aimagesপ্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।



রবিবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের বিন্নীঘাট খালের পাড় থেকে নবজাতকের লাশ দুটি উদ্ধার করা হয়।



এলাকাবাসী জানান, সকালে গ্রামের লোকজন বিন্নীঘাটে গিয়ে নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ  জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।



এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, রাতের বেলা কে বা কারা অপ্রাপ্ত বয়স্ক নবজাতকের ( ছেলে শিশু) লাশ ২টি এখানে ফেলে  যায়।  এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা