,

কলেজ-ছাত্রীকে মারধর: আটক ২

news-image

রাজধানীর ডেমরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে বখাটেরা। দীর্ঘদিন উত্ত্যক্তের পর তারা গতকাল শনিবার দুপুরে ওই ছাত্রীকে মারধর করে। মাথা ও নাকে-মুখে আঘাত পাওয়া ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ওই ঘটনায় জড়িত দুই বখাটেকে আটক করেছে পুলিশ। ছাত্রীর ভাই জানান, তার বোন ডেমরার একটি কলেজে বিএ (পাস কোর্স) দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। কলেজে যাতায়াতের পথে স্থানীয় বখাটে ম্যাক বাবু তার বোনকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় ম্যাক বাবুসহ তার বন্ধু ইমরান, রাকিব ও বাবু মিলে 

তার বোনকে উত্ত্যক্ত করে আসছিল। 

গতকাল দুপুরে তার বোন বাসার বাইরে গেলে কোনাপাড়ার নূরানি মসজিদ রাস্তায় ওই বখাটেরা বোনের পথরোধ করে। অকথ্য ভাষায় গালাগাল করলে বখাটেরা তাকে মারধর করে। কিল-ঘুষি দিয়ে নাক-মুখ ফাটিয়ে দেয়। পরে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ইট দিয়ে মাথায় আঘাত করে। ছাত্রীর ভাই জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান। 

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, মৌখিকভাবে ঘটনা শুনেই তদন্ত শুরু হয়েছে। স্থানীয় লোকজনের দেখানো মতে, ম্যাক বাবু ও বাবু নামে দুই বখাটেকে আটক করেছে কোনাপাড়া ফাঁড়ি পুলিশ। তবে সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

পুলিশ কর্মকর্তা সিরাজুল জানান, প্রাথমিক তদন্তে ওই ঘটনায় চারজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে মূল হোতাসহ দু'জনকে আটক করা হয়েছে। অপর দু'জনকে আটক করতে অভিযান চলছে। 

এর আগে গত ২৬ আগস্ট হবিগঞ্জে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে ওই ছাত্রীকে মারধর করে এক বখাটে। মারধরের ভিডিওচিত্র ধারণ করে তা মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়া হয়। গত শুক্রবার পুলিশ রুহুল আমিন রাহুল নামে ওই কিশোর বখাটেকে গ্রেফতার করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ