ক্যান্সার প্রতিরোধে হলুদ
হলুদ ছাড়া রান্নার কথা কল্পনাই করা যায় না। আমাদের প্রতিদিনের রান্নায় এটি অত্যাবশ্যকীয় একটি উপাদান। শুধু রান্নাবান্নার কাজেই নয়, বরং যুগ যুগ ধরে রূপচর্চায়ও ব্যবহৃত হয়ে আসছে হলুদ। আবার সেই প্রাচীন কাল থেকেই নানান রকম চিকিৎসায়ও ব্যবহৃত হয় এটি। এতে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। একইসঙ্গে শরীরের আরও নানা রোগ প্রতিরোধে ভূমিকা রাখে হলুদ।
জেনে নিন হলুদের নানা গুণের কথা-
ক্যান্সার প্রতিরোধ করে
হলুদ ক্যান্সার প্রতিরোধে অনেক বেশি কার্যকরী। এটি ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ছড়িয়ে পড়া রোধে সাহায্য করে। বিশেষ করে এটি মুখগহ্ববরের ক্যান্সার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দীর্ঘমেয়াদি প্রদাহ দূর করে
কম সময়ের প্রদাহ শরীরের জন্য উপকারী এবং এটি রোগের সঙ্গে লড়াই করে। তবে দীর্ঘ সময়ের প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন জীবননাশের কারণ হতে পারে। এই দীর্ঘমেয়াদি প্রদাহ দূর করতে সাহায্য করে হলুদ।
মস্তিষ্ককে কর্মক্ষম রাখে
বিডিএনএফ হরমোন অথবা ব্রেন-ডিরাইভড নিউরোট্রোপি মস্তিষ্কে নিউরোনের ভাগ এবং সংখ্যা বৃদ্ধিতে কাজ করে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। সে সময় মস্কিষ্ককে কর্মক্ষম রাখে কেবল হলুদ। একইসঙ্গে এটি স্মৃতিশক্তি এবং বুদ্ধি বাড়াতেও সাহায্য করে।
ফ্রি রেডিকেলস দূর করে
হলুদে কারকিউমিন নামে এমন এক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিকেলস দূর করতে সাহায্য করে। ফ্রি রেডিকেলস শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। তাই এর মাত্রা কম থাকা শরীরের জন্য ভালো।
হৃদরোগের ঝুঁকি কমায়
রক্তনালীর অভ্যন্তরীণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়, এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। হলুদ রক্তনালীর কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।
স্মৃতিভ্রম রোধ করে
বয়স্কদের স্মৃতিভ্রম রোধের একটি বড় কারণ হলো প্রদাহ। এক্ষেত্রে প্রদাহ কমিয়ে স্মৃতিভ্রম রোধে সাহায্য করে হলুদ।
বিষণ্ণতা দূর করে
বিষণ্ণতা দূর করতে হলুদের জুড়ি মেলা ভার। এতে বিদ্যমান কারকুমিন নামের উপাদানটি বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। কাজেই স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাবারের তালিকায় হলুদ রাখুন।
আরথ্রাইটিস রোধে
এতে অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহরোধী উপাদান রয়েছে যা আরথ্রাইটিস রোধে সাহায্য করে। এতে বিদ্যমান কারকুমিন বিভিন্ন ক্রনিক রোগের চিকিৎসায় বেশ কার্যকর।
তাই আর দেরি না করে আজ থেকেই স্বাস্থ্য সুরক্ষায় এই খাবারটি খাওয়ার চেষ্টা করুন। এতে রোগ প্রতিরোধের পাশাপাশি ত্বকও সুন্দর থাকবে।











