শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝকঝকে সাদা দাঁতের জন্য করণীয় ৬

news-image

ঝকঝকে সাদা দাঁত আপনার ব্যক্তিত্বকে আরো চৌকষ করে তুলতে পারে। বাড়াতে পারে আত্মবিশ্বাস এবং আপনাকে করে তোলে আরো আকর্ষণীয়। কিন্তু নিয়ম করে দিনেরাতে দুইবেলা ব্রাশ করেও দাঁত হচ্ছে না ঝকঝকে সাদা? বরং দিন দিন দাঁতের রং হচ্ছে বিবর্ণ, মলিন ও ঘোলাটে? ভাবনা নেই, কিছু পদ্ধতি নিয়মমতো অনুসরণ করেই বাড়াতে পারবেন দাঁতের সৌন্দর্য্য। ছয়টি সহজ উপায় জেনে রাখুন
 
স্ট্রবেরি-ফর্মূলা সুন্দর সাদা দাঁত এবং প্রাণবন্ত মাড়ি পেতে ব্যবহার করতে পারেন এই পদ্ধতি। বাংলাদেশের বাজারে স্ট্রবেরি এখন অত্যন্ত সহজলভ্য হওয়ায় এ পদ্ধতি অনুসরণ করাও হবে সহজ। কিছু স্ট্রবেরি চটকে বা বেটে মন্ড তৈরি করুন। আঙ্গুলের ডগায় অথবা ব্রাশে নিয়ে সেই মন্ড আপনার দাঁতে-মাড়িতে প্রয়োগ করুন। ৫ মিনিট অপেক্ষা করে কুলি করে নিন। তারপর ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিন। দিনে অন্তত দুইবার করে কয়েকদিন এ পন্থা অবলম্বন করলেই ঝলক ফিরবে আপনার দাঁতে।
 
ঝকঝকে সাদা দাঁতের জন্য করণীয় ৬
দাঁত ঝকঝক করতে অতিবেগুণী রশ্মির ব্যবহার জনপ্রিয় হচ্ছে- সংগৃহিত
গাজর গাজরকে দাঁতের 'প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী'ও বলা হয়! কারণ গাজর দাঁতের ওপর থেকে আলগা পরত তুলে দাঁতে ফেরাতে পারে লাবণ্য। আঁশজাতীয় শাক ও আপেলও একইভাবে কাজ করতে পারে। নিয়ম করে প্রতিদিন গাঁজর বা আপেলজাতীয় ফলসব্জি চিবিয়ে দাঁতে জমা হওয়া ময়লার আস্তর সরিয়ে দাঁতে ফেরাতে পারেন ঝকঝকে সাদা রং।
 
বেকিং সোডা বেকিং সোডা দাঁতের ঝকঝকে সাদা ভাব ফেরাতে ভীষণ কার্যকর। এক চিমটি সোডা ও লবণ মিশিয়ে তা ব্রাশে নিয়ে দাঁত মাজুন। মিনিট তিনেক করুন অপেক্ষা তারপর পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে কয়েকদিন দাঁত ব্রাশ করে অতিদ্রুত সময়ে দাঁতে ঝকঝকে ভাব ফেরাতে পারবেন। তবে এক্ষেত্রে মাড়িতে সোডার সংস্পর্শ এড়ানোর চেষ্টা করুন, সোডা আপনার মাড়িকে ক্ষতিগ্রস্থ করতেও পারে।
 
লেবু আরো অনেকক্ষেত্রের মতো দাঁতের যত্নেও লেবু তুলনাহীন। লেবুতে থাকা অ্যাসিডজাতীয় দ্রব্য দাঁত থেকে ময়লা, জীবাণু দূর করতে সাহায্য করে। কেবল দাঁত নয়, বিভিন্ন রোগ সারিয়ে মাড়ি সতেজ করতেও লেবু কার্যকর। এজন্য কয়েক ফোঁটা লেবুর মধ্যে সামাণ্য লবণ দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর ডলে ডলে দাঁতে ও মাড়িতে ওই মিশ্রণ প্রয়োগ করুন। কয়েক মিনিট দাঁতে-মাড়িতে থাকতে দিন ওই মিশ্রণ। কুলি করুন ভালোমতো। কয়েকদিনেই দেখবেন আপনার দাঁত ঝকঝকে তকতকে হয়ে উঠবে। ঝকঝকে সাদা দাঁতের জন্য করণীয় ৬
দাঁতে আচ্ছাদন বসিয়ে ঝলক বাড়ানোর পদ্ধতি বেশ ব্যববহুল- সংগৃহিত

 
কৃত্রিম আবরণ চীনেমাটি দিয়ে তৈরি করা এক ধরণের আচ্ছাদনে ঢেকে দাঁত ঝকঝকে করে তোলার পন্থাটি বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে হলিউড তারকাদের মধ্যে এই প্রবণতা বেড়েছে। নামীদামী বহু তারকা দাঁতে জৌলুস ফেরাতে এ পদ্ধতি গ্রহণ করেছেন। চীনে মাটি দিয়ে বিশেষ উপায়ে তৈরি করা হয় দাঁতের মাপের আচ্ছাদন। তারপর বিশেষ পদ্ধতি সেই আচ্ছাদন বসিয়ে দেয়া হয় দাঁতে। এতে অতিঅল্প সময়ে সাদা দাঁত ফিরে পাওয়া সম্ভব। তবে পদ্ধতিটি খুব ব্যয়বহুল হওয়ায় সবার পক্ষে তা অবলম্বন করা সম্ভব হবে না।
 
দাঁতের কসমেটিক হোয়াইটনিং দাঁতের ঔজ্জ্বল্য বাড়ানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে চিকিৎসাশাস্ত্রে। দাঁতের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সেসব পদ্ধতির মধ্যে কসমেটিক হোয়াইটনিং ফমূর্লা অবলম্বন করতে পারে। এ পদ্ধতিতে সাদা রং ঝকঝকে করতে দাঁতে বিশেষ কিছু প্রণালী প্রয়োগ করা হবে। তারপর অতিবেগুণী আলোর রশ্মি ব্যবহার করে বৃদ্ধি করা হয় ঔজ্জ্বল্য।  সূত্র: গার্ডিয়ান