,

বাড্ডায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

news-image

রাজধানীর উত্তর বাড্ডায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশীরা হারুন (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।

শিশুটির মা জানান, তারা উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। তার মেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পাশের বাসায় যায়। সেখানে যুবক হারুন ছাড়া আর কেউ উপস্থিত না। এই সুযোগে হারুন শিশুটিকে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে তার মা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও জানান, হারুনকে পাশের বাসার লোকজন আটক করে পুলিশের কাছে দিয়েছে। তারা মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছেন। আত্মীয়-স্বজন দিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং মালার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, শিশু ধর্ষণের অভিযোগের ভিত্তিতে হারুন নামে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ