শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় এসিড দগ্ধ, গ্রেফতার ৩

news-image

মাগুরায় এসিড দগ্ধ হয়েছেন সেলিনা খাতুন (৩৬) নামের এক গৃহকর্মী। সোমবার রাতে ৯টার দিকে জেলা ও দায়রা জজ মাহফুজা বেগমের সরকারি বাস ভবনের সামনে তার মুখে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেলিনা নিজনান্দুয়ালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।  
দগ্ধ সেলিনাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর পুলিশ অভিযুক্ত পারলা গ্রামের বাবু মিয়ার ছেলে সেলিম, রবে মিয়ার ছেলে জাভেদ ও সেলিনার সাবেক সতিন চম্পাকে গ্রেফতার করেছে। 
 
এসিড দগ্ধ সেলিনা খাতুন জানান, রাত ৯ টার দিকে তিনি কাজ শেষে জজের বাসা থেকে রাস্তায় বের হলে তিন যুবক তার শরীরের এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এদের মধ্যে তিনি সেলিম ও জাভেদ নামে দুই জনকে চিনতে পেরেছেন। চম্পার মামাতো ভাই সেলিম ও জাভেদ দীর্ঘদিন ধরে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। এসিডে সেলিনার কপাল, ও মুখমমণ্ডলের বাম অংশসহ শরীরের একাধিক স্থান ঝলসে গেছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা  আসাদুজ্জামান মুন্সি বলেন, 'আমরা ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করে আধা ঘন্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছি।'