বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুগন্ধি কেনার আগে. .

news-image

সুগন্ধি আপনার ব্যক্তিত্ব আর রুচিবোধের পরিচায়ক। সুগন্ধের কারণে কারো প্রতি ভালোলাগা তৈরি হতে পারে আবার খারাপ লাগাও আসতে পারে। নারীদের সাজের জন্য যেমন কসমেটিকস প্রয়োজন তেমনি পুরুষের জন্য অত্যাবশ্যক সুগন্ধি। বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের নানা গন্ধের সুগন্ধি রয়েছে। এতো সুগন্ধির মাঝে আপনার জন্য উপযুক্ত সুগন্ধি বাছাই খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই সুগন্ধি বাছাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছাকাছি যারা থাকবে তাদের যেন সুগন্ধিটি ভালো লাগে সে বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। কীভাবে আপনি নিজের জন্য উপযুক্ত সুগন্ধি বাছাই করবেন- 

ভালোলাগাকে গুরুত্ব দিন

যে সুগন্ধ আপনাকে মুগ্ধ করে, আপনার মন ভালো করে দেয়, সে সুগন্ধি কিনুন। ফুলের তৈরি সুগন্ধির ঘ্রাণ সাধারণত মিষ্টি হয়। মধু, চন্দনের ঘ্রানের সুগন্ধিও পাওয়া যায়। আপনার চাহিদা অনুযায়ী সুগন্ধি বেছে নিন।  

ব্যক্তিত্বের সঙ্গে মানানসই

আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় এমন সুগন্ধি বাছাই করুন। যারা একটু রোমান্টিক তাদের জন্যে ফুলের ঘ্রাণের সুগন্ধি উপযুক্ত।

শরীরের নিজস্ব গন্ধ

প্রত্যেকের শরীরের নিজস্ব একটা গন্ধ আছে। তাই আপনার গায়ে কোন ধরনের সুগন্ধি ভালোলাগে তা নিশ্চিত হয়ে সুগন্ধি কিনুন।  

কাজের উদ্দেশ্য

অফিসের জন্যে হালকা ঘ্রাণের সুগন্ধি বাছাই করুন। রাতের কোন অনুষ্ঠানে যেতে চাইলে নিন গাঢ় ঘ্রাণের সুগন্ধি।

ঋতুভেদে

গরমকালে কড়া ঘ্রাণের সুগন্ধি এড়িয়ে চলুন। শীতকালে আপনি চাইলে কড়া সুগন্ধি ব্যবহার করতে পারেন। এতে উষ্ণতা অনুভব করবেন।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে