রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের নিচতলায় আগুন লাগলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করছে। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়। হামলার পরপরই তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রামীণ ব্যাংকের রাজশাহী জোনের প্রধান আ ক ম শামসুদ্দোহা জানান, পেট্রলবোমাগুলো ভবনের নিচতলার জানালার পাশে পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার নগরের শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বনলতা আবাসিক এলাকার ওই ভবনে গ্রামীণ ব্যাংকের রাজশাহী জোনাল কার্যালয়ের পাশাপাশি এরিয়া ও অডিট অফিসের কার্যক্রমও পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে