নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মৃত্যু বলে প্রচারিত সুমন মোল্লা (২৮) হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সাড়ে তিন মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর মৃত্যুর ঘটনায় হত্যার বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে একই দিন দুপুরে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন (পিতা: হাবিল মিয়া), মোবারক (পিতা: ছালাম মিয়া), রাসেদ মিয়া (পিতা: কায়ুম), সজিত সরকার (পিতা: মলিন্দ্র সরকার), হুমায়ুন মিয়া (পিতা: হোসেন মিয়া) ও শফিকুল ইসলাম (পিতা: খুরশিদ মিয়া)। তাঁদের সবার বাড়ি উপজেলার সিতারামপুর গ্রামে।

নিহত সুমন মোল্লা উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাসান মোল্লা বাড়ির মরহুম হাজী নুর ইসলামের ছোট ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই শুক্রবার দুপুরে সুমনের মৃত্যুর ঘটনা ঘটে। সে সময় তাঁর মৃত্যু বজ্রপাতে হয়েছে বলে প্রচার করা হয়। তবে শুরু থেকেই পরিবারের সদস্যরা এ ঘটনাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারেননি।

পরিবারের অভিযোগ, সুমনের শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাতের চিহ্ন ছিল। এ কারণে তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে পরিবারের পক্ষ থেকে ছয়জনকে আসামি করে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এরপর থেকে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। সম্প্রতি পাওয়া প্রতিবেদনে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি সমর্থিত হয়নি বলে জানা গেছে। প্রতিবেদনে হত্যার বিষয়টি উঠে আসার পর মামলাটি নতুন মোড় নেয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার ছয় আসামিকে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, সুমনের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে