হেলমেট থাকলে রজনীগন্ধার শুভেচ্ছা না থাকলে কড়া সতর্কবার্তা
ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি : সামাজিক আন্দোলন “নিরাপদ সড়ক চাই”ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সড়কে শৃংখলা ফেরাতে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়ে আজ বুধবার সকাল ১১টায় এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই সচেতনতামূলক প্রোগ্রামে বাইক চালকদের যারা হেলমেট ব্যবহার করছেন তাদেরকে রজনীগন্ধার একটি স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।আর যারা হেলমেট ব্যবহার করছেন না তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।পাশাপাশি যারা পথচারী আছেন তাদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির আহবায়ক মাসুম বিল্লাহ,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার,সিনিয়র সহ-সভাপতি ডা.সোলায়মান মন্ডল ও সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।











