,

নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার নারায়ণপুরে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, এ বাণিজ্য মেলা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় দেশীয় পণ্যের বিপণন ও প্রসারের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে এ ধরনের আয়োজন সহায়ক হবে।

তিনি মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই যানজট

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার প্রত্যয়ে ওসি’র জিরো টলারেন্স নীতি

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ১ জন আটক

হেলমেট থাকলে রজনীগন্ধার শুভেচ্ছা না থাকলে কড়া সতর্কবার্তা

দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম

ছুটির আমেজে ফাঁকা ঢাকা, সড়কে স্বস্তির চলাচল

চাল-তেলের দামে বাড়তি চাপ, বছরে ১৯ হাজার কোটি টাকার বোঝা

সড়কে ঝরছে প্রাণ, বাস্তবায়ন হয়নি ১১১ সুপারিশ

বায়ুদূষণে বিশ্বের সপ্তম অবস্থানে ঢাকা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২