,

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে ভাটার স্রোতে ভেসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে উদ্ধারকারীরা চারজনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ থাকা অন্য দুই পর্যটককে উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্ঘটনার শিকার পর্যটকদের পরিচয় এবং তাঁদের বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম

ছুটির আমেজে ফাঁকা ঢাকা, সড়কে স্বস্তির চলাচল

চাল-তেলের দামে বাড়তি চাপ, বছরে ১৯ হাজার কোটি টাকার বোঝা

সড়কে ঝরছে প্রাণ, বাস্তবায়ন হয়নি ১১১ সুপারিশ

বায়ুদূষণে বিশ্বের সপ্তম অবস্থানে ঢাকা

বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা

শেষ মুহূর্তে রাইসের গোলে বায়ার্নের সঙ্গে ড্র আর্সেনালের

হামলার আশঙ্কায় সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন কূটনীতিকদের

লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে রিয়ালের টানা তৃতীয় জয়

হুথিদের হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশের মাটিতে ভালো খেলছে না বাংলাদেশ: হৃদয়